যারা নিরাপদ এবং নিশ্চিত রিটার্নের গ্যারান্টি সহ বিনিয়োগ করা পছন্দ করেন, তারা বিনিয়োগ করার জন্য অনেক সময় ব্যাঙ্কের ওপর ভরসা করেন। ব্যাঙ্কের মতো পোস্ট অফিসেও অনেক স্কিম চালানো হয়। অনেক স্কিমে ব্যাঙ্কের চেয়ে ভাল সুদ দেওয়া হয়। সরকার প্রতি ত্রৈমাসিকে পোস্ট অফিসের ছোট সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার সংশোধন করে। তবে, ২০২৪-২৫ আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের (জুলাই থেকে সেপ্টেম্বর) সুদের হারে কোনও পরিবর্তন হয়নি। অর্থাৎ এই ত্রৈমাসিকেও বিদ্যমান সুদের একই হার কার্যকর থাকবে। যদি পোস্ট অফিসের কোনও স্কিমে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে ভাল করে দেখে নিন কোন স্কিমে কতো সুদ পাওয়া যাচ্ছে।
জেনে রাখা ভাল, এমন অনেক স্কিম রয়েছে যেগুলো শুধু পোস্ট অফিসেই পাওয়া যায়। ব্যাঙ্কে গেলে এই সুবিধাগুলো পাবেন না। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট, মাসিক ইনকাম স্কিম হল এমন কিছু বিনিয়োগের বিকল্প যেগুলোর সুবিধা শুধুমাত্র পোস্ট অফিস থেকেই প্রদান করা হয়।
National Savings Certificates, Mahila Samman Savings Certificate প্রকল্প দু’টো সাধারণ মানুষের মধ্যে বেশ জনপ্রিয়। মহিলা সম্মান সঞ্চয়পত্র স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোর্টফোলিওতেও অন্তর্ভুক্ত রয়েছে। মহিলাদের আর্থিকভাবে সবল করার জন্য এই প্রকল্প শুরু করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…