নিউজ

Scholarship: মাস গেলে ৭,৮০০ টাকা ঢুকবে পড়ুয়াদের অ্যাকাউন্টে, অনলাইনে এইভাবে আবেদন করুন

অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে অনেক মেধাবী ছাত্রছাত্রী পড়াশুনার সুযোগ থেকে বঞ্চিত হয়। তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার। ‘ইশান উদয়’ স্কলারশিপ স্কিম এমনই একটি উদ্যোগ যা উত্তর-পূর্ব ভারতের দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেয়। কেন্দ্র সরকারের এই প্রকল্প সকলের মন জয় করে নিয়েছে। কত টাকা স্কলারশিপ পাওয়া যাবে? বা কারা আবেদন করতে পারবেন? বা কত টাকা স্কলারশিপ পাওয়া যাবে? জানতে চাইলে এই প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।

আবেদনকারীকে অবশ্যই আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে। পারিবারিক মোট আয় বছরে ৪.৫ লক্ষ টাকার বেশি হতে পারবে না। আবেদনকারীকে অবশ্যই দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং UGC অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠানে স্নাতক ডিগ্রি কোর্সের প্রথম বর্ষে ভর্তি হতে হবে। সাধারণ ডিগ্রী কোর্সে ভর্তি হওয়া পড়ুয়ারা প্রতি মাসে ৫,৪০০ টাকা পাবেন। আর কারিগরি, চিকিৎসা, পেশাগত শিক্ষা বা প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হওয়া পড়ুয়ারা প্রতি মাসে ৭,৮০০ টাকা পাবেন।

‘ইশান উদয়’ স্কলারশিপ স্কিমে আবেদন করতে NSP পোর্টালে (https://www.scholarships.gov.in/) গিয়ে আবেদন লিঙ্ক পেতে হবে। প্রয়োজনীয় নথি দিয়ে আবেদন করতে হবে এই স্কিমে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আধার কার্ড, রোজগারের প্রমাণপত্র ইত্যাদি লাগবে। আবেদনের শেষ তারিখ প্রতি বছর ৩১ আগস্ট। ‘ইশান উদয়’ স্কলারশিপ দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একটি আশীর্বাদ। এই স্কলারশিপ তাদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সাহায্য করবে এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026