স্বাস্থ্য ও ফিটনেস

Calcium rich Food: শরীরে ক্যালসিয়ামের অভাব মেটাতে এই ছয়টি খাবার এখনই নিজের রোজের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত করুন

বর্তমানের ব্যস্ততার যুগে বেশিরভাগই নিজেদের খাদ্য তালিকায় সেভাবে নজর দিতে পারেন না। সময়মতো খাবারও খান না তারা। আর যার ফলস্বরূপ অনেকসময় মানবদেহে একাধিক উপাদানের অভাব দেখা দিতে পারে। এক্ষেত্রে ক্যালসিয়াম অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান। আর এর অভাব মেটাতে দুধ অন্যতম খাদ্য উপাদান। তবে অনেকেই রয়েছেন যারা দুধ খান না বা দুধ খেতে পছন্দ করেন না। তবে তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ছয়টি খাবার তালিকাভুক্ত করতে হবে।

১) বাদাম- এক কাপ বাদামে এক কাপ গোরুর দুধের থেকে বেশি ক্যালসিয়াম বর্তমান থাকে। এতে বর্তমান ভিটামিন ই’ও। যারা শুধু দুধ খেতে পছন্দ করেন না তারা বাদাম দুধ খেয়ে দেখতে পারেন। যদি বাদাম দুধ খেতে পারেন তাহলে এটি ক্যালসিয়ামের অভাব পূরণে ভীষণভাবে সহায়তা করবে।

২) ব্রকলি- মানবদেহে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে ব্রকলি অন্যতম একটি খাদ্য উপাদান। এতে ক্যালসিয়াম ছাড়াও ভিটামিন সি, ভিটামিন কে ও ফোলেট বর্তমান। এটির সবজি বানিয়ে, স্যুপের সাথে কিংবা স্যালাডের সাথে খেতে খাওয়া যেতে পারে।

৩) তোফু- এই খাদ্য উপাদান প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ। এটি যদি প্রতিদিনের খাদ্য তালিকায় যুক্ত করা যায় তাহলে, এটি আপনার দাঁত ও হাড়ের ক্যালসিয়ামের অভাব পূরণ করতে পারে।

৪) দই- দইও মানবদেহে ক্যালসিয়ামের অভাব পূরণ করে থাকে। এক কাপ দইতে ৩০০ থেকে ৩৫০ মিলিগ্রাম ক্যালসিয়াম বর্তমান থাকে। দুপুরে কিংবা রাতে খাওয়ার পর যদি প্রতিদিন এক কাপ দই খাওয়া যায় তবে ক্যালসিয়ামের অভাব অনেকটাই পূরণ হতে পারে।

৫) সাদা মটরশুঁটি- এটি নেভি বিন নামেও পরিচিত। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফাইবার বর্তমান থাকে। এক কাপ সাদা মটরশুঁটিতে রয়েছে এক কাপ দুধের থেকেও বেশি ক্যালসিয়াম। উল্লেখ্য, সাদা মটরশুঁটি দিয়ে সিমের তরকারি, সিমের স্যুপ ও বিন সালাড বানানো হয়ে থাকে।

৬) কমলালেবুর রস- এটি দুধের বিকল্প হিসেবে খাওয়া যেতে পারে মানবদেহের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য। এতে ক্যালসিয়াম ও ভিটামিন ডি বর্তমান। এটি ঘরে তৈরি করে নিয়েই খাওয়া যেতে পারে।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026