দেশ

কার্ফুতে মিলছে না ফল! ১৪ দিনের সম্পূর্ণ লকডাউন ঘোষণা

চলতি বছরের শুরুতে করোনা প্যানডেমিকের প্রভাব অনেকটা কমলেও এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে এই ভাইরাসের মিউট্যান্ট স্ট্রেন ভারতজুড়ে দাবানলের মত ছড়িয়ে পড়েছে। এখন সংক্রমণ হার এতটাই বৃদ্ধি পেয়েছে যে দৈনিক এই মারণ ভাইরাসের কবলে পড়ছে দেশের ৪ লাখের কাছাকাছি মানুষ। বিভিন্ন রাজ্যে আংশিক লকডাউন শুরু হয়েছে। তবে এরইমধ্যে করোনার বাড়বাড়ন্ত রুখতে সম্পূর্ণ লকডাউনের পথ বেছে নিল কর্ণাটক সরকার। আসলে দীর্ঘদিন কার্ফু জারি থাকলেও খুব একটা সংক্রমণে রাশ টানা যায়নি এই রাজ্যে।

প্রতিদিন বেড়ে চলা করোনা আক্রান্তের সংখ্যা দেখে কর্ণাটক সরকার সম্পূর্ণ লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছে। আগামী সোমবার সকাল ছয়টা থেকে ২৪ মে সকাল ছটা অবধি রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন থাকবে। গতকাল ব্যাঙ্গালুরুতে মন্ত্রিসভা এবং সরকারি আধিকারিকদের সাথে একটি বৈঠকের পর মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা বলেছেন, “রাজ্যে ব্যাপকভাবে প্রভাব ফেলেছে করোনা ভাইরাস সংক্রমণ। কার্ফু জারি করা হলেও তা সংক্রমণ হার এবং মৃত্যুহারে তেমন কোন প্রভাব ফেলতে পারছে না। সেই ক্ষেত্রে সংক্রমণ হার রুখতে ও মৃত্যুহার কমাতে কড়া বিধি-নিষেধ প্রয়োগ করা হয়েছে।”

আসলে কর্ণাটক সরকার লকডাউন শব্দটি ব্যবহার করতে অনিচ্ছুক। তাই তারা বারংবার বলছে যে ১৫ মে থেকে কড়া বিধিনিষেধ প্রয়োগ করা হচ্ছে। এই নতুন নিয়মে আগের মতই সকাল ৬ টা থেকে ১০ টা অব্দি জরুরী পরিষেবা সাথে যুক্ত দোকান খোলা থাকবে। এছাড়া দিনের বেলায় কোন গাড়ি চলাচল করতে পারবে না। প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার এই রাজ্যে সংক্রমণ হয়েছে ৪৮৭৮১ জনের মধ্যে। তার মধ্যে মৃত্যু হয়েছে ৫৯১ জনের। পুরো রাজ্যের মধ্যে শুধুমাত্র বেঙ্গালুরু শহরে গতকাল মৃত্যু হয়েছে ৩৪৬ জনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026