নিউজ

PM Ujjwala Yojona: মাত্র ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন এই রাজ্যের বাসিন্দারা, বড় ঘোষনা সরকারের

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে এই উৎসবের মরশুমে আপনি এই এলপিজি গ্যাস সিলিন্ডার অনেক কম দামে কিনতে পারবেন। সম্প্রতি রাজস্থান সরকার এক নতুন উদ্যোগ ঘোষণা করেছে যার অধীনে, রেশন কার্ডধারীরা এখন ৪৫০ টাকায় এলপিজি সিলিন্ডার কিনতে পারবেন। আগে এই সুবিধাটি শুধুমাত্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী এবং বিপিএল কার্ডধারীদের জন্য ছিল।

কি করে আবেদন করবেন?

রাজস্থান সরকারের এই নতুন উদ্যোগের উদ্দেশ্য হলো, রাজ্যের দরিদ্র জনগণ যাতে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনের খরচের চাপে পড়ে খাদ্য ও রান্নার জ্বালানী কিনতে সমস্যায় না পড়েন। ইতিমধ্যে রাজ্যের ১ কোটির বেশি পরিবার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় রয়েছে, যার মধ্যে ৩৭ লাখ পরিবারকে বিপিএল এবং উজ্জ্বলা প্রকল্পের আওতায় সস্তায় গ্যাস সিলিন্ডার দেয়া হচ্ছে। রাজস্থান সরকার জানিয়েছে যে, রেশন কার্ডধারীদের ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই প্রক্রিয়া চলবে ৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত। সুবিধাভোগীদের প্রথমে তাদের রেশন কার্ড এলপিজি আইডি (গ্যাস সংযোগ নম্বর) এর সাথে লিঙ্ক করতে হবে। একবার এই লিঙ্কিং সম্পন্ন হলে, তারা গ্যাস সিলিন্ডারের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া, আবেদনকারীদের একটি আধার কার্ড, জন আধার কার্ড, গ্যাস ডায়রি (এলপিজি আইডি), এবং রেশন কার্ড প্রয়োজন হবে। আবেদনকারীরা তাদের নিকটস্থ রেশন দোকানে গিয়ে পয়েন্ট অফ সেল (POS) এর মাধ্যমে আবেদন করতে পারবেন। যদি মোবাইল নম্বর আধারের সাথে যুক্ত থাকে, তবে OTP এর মাধ্যমে সিডিং করা যাবে। আর যদি মোবাইল নম্বর না থাকে, তবে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

ভর্তুকি সুবিধা

এলপিজি সিলিন্ডারের জন্য উজ্জ্বলা প্রকল্পের আওতায় সরকারের ভর্তুকি দেয়া হয়। এই প্রকল্পের সুবিধাভোগীরা প্রতি বছর ১২টি সিলিন্ডারের জন্য ৩০০ টাকা ভর্তুকি পান। এই ভর্তুকি সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় এবং সাধারণত এটি ২ থেকে ৩ দিনের মধ্যে সম্পন্ন হয়ে থাকে। যদি কোন ভর্তুকি সমস্যা হয়, তাহলে ভোক্তা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের ডিবিটিএল হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন অথবা গ্যাস এজেন্সি ও ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলেও সমস্যার সমাধান পেতে পারেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026