জীবনযাপন

ক্যান্সারের এই লক্ষণগুলিকে অগ্ৰাহ্য করবেন না, হতে পারে মারাত্মক বিপদ

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : ক্যান্সার একটি মারণ রোগ। এই রোগ একবার শরীরে বাসা বাঁধলে হয়ে পড়ে মারাত্বক। সব পুরুষেরাই শরীরের যেকোনো ছোটোখাটো সমস্যাকে অগ্রাহ্য করেন। ফলে শরীরে ক্যান্সার হলে তা প্রাথমিক অবস্থায় ধরা পড়ে না। ক্যান্সার যদি প্রাথমিক অবস্থাতেই ধরা পড়ে তাহলে তা নিরাময় করা সম্ভব। কিন্তু শেষ পর্যায়ে ধরা পড়লে আর কিছুই করার থাকেনা। তাই ক্যান্সারের লক্ষণকে অগ্ৰাহ্য করা চলবে না।

পুরুষদের ক্যান্সারের লক্ষণের মধ্যে পড়ে গলার স্বর পরিবর্তন, হঠাৎ করে ওজন কমে যাওয়া, খাবার গিলতে সমস্যা, পাকস্থলী বা তলপেটে ব্যথার অনুভূতি, বিশ্রামের অভ্যাসে পরিবর্তন ইত্যাদি। শরীরের যেকোনো প্রাথমিক লক্ষণকে অগ্ৰাহ্য করলে তার ফল হতে পারে মারাত্মক। আবার কখনো কখনো ক্যান্সারের কোনো লক্ষণ বোঝা যায় না। তাহলে আসুন জেনে নিই কোন কোন লক্ষণ গুলিকে পুরুষদের একদমই অগ্রাহ্য করা যাবে না-

১) প্রস্রাবের পরিবর্তন: অনেক সময় প্রস্রাবের পরিবর্তন হতে পারে ক্যান্সারের লক্ষণ। যেমন প্রস্রাবের প্রবাহ শুরুতে বা বন্ধ করতে সমস্যা, প্রস্রাবের স্রোত দুর্বল হয়ে পড়া, অন্ডকোষের ওজন বেড়ে যাওয়া ইত্যাদি।

২) মুখের পরিবর্তন: মুখের ভেতরে বা গলায় পরিবর্তন হতে পারে ক্যান্সারের লক্ষণ। যেমন মুখে এবং গলায় ব্যথা, খাবার গিলতে সমস্যা, মুখের নিচের চোয়াল নাড়াতে সমস্যা, মুখের ভিতরে সাদা দাগ, জিহ্বায় ঘা হওয়া, কাশির সাথে রক্ত পড়া ইত্যাদি।

৩) স্তন পরিবর্তন: পুরুষদের স্তন ক্যান্সার খুবই কম দেখা যায়। স্তন ক্যান্সারের লক্ষণ গুলি হল: স্তনের চারপাশে লালচে দাগ হওয়া, স্তনবৃন্ত থেকে তরল নিঃসরণ হওয়া, স্তনবৃন্তে ব্যথা ইত্যাদি।

৪) ওজন কমে যাওয়া: হঠাৎ কোনো কারণ ছাড়াই ওজন কমে গেলে তা হতে পারে ক্যান্সারের লক্ষণ।

৫) পাকস্থলী বা পেটের ব্যথা: এই ক্যান্সারের লক্ষণ গুলি হল–: খিদে কমে যাওয়া, অল্প খাওয়াতেই পেট ভরে যাওয়া, অ‌্যাসিডিটি ইত্যাদি।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026