এই দুই ব্যাঙ্কের গ্রাহকরা তুলতে পারবেন মাত্র ৫,০০০ টাকা, ৬ মাসের জন্য জারি নিষেধাজ্ঞা

দুই ব্যাংকের গ্রাহকদের জন্য দুঃসংবাদ। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) শীঘ্রই কিছু ব্যাংকের সেভিংস এবং চলতি অ্যাকাউন্ট গ্রাহকদের টাকা তোলার সীমা ৫,০০০ টাকা পর্যন্ত সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যাঙ্কগুলির দুর্বল অবস্থানের পরিপ্রেক্ষিতে রিজার্ভ ব্যাঙ্ক এই সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যাঙ্কগুলি হল যথাক্রমে উরাভাকোন্ডা কো-অপারেটিভ টাউন ব্যাঙ্ক এবং শঙ্কররাও মোহিতে পাতিল সহকারী ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণা অনুযায়ী, এই নিষেধাজ্ঞাটি ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ব্যাংকের কাজকর্ম শেষ হওয়ার পর থেকে ৬ মাস পর্যন্ত ভ্যালিড থাকবে।

রিজার্ভ ব্যাঙ্ক একটি বিবৃতিতে বলেছে যে উরাভাকোন্ড কো-অপারেটিভ টাউন ব্যাঙ্ক এবং শঙ্কররাও মোহিতে পাটিল সহকারী ব্যাঙ্ক RBI-এর পূর্বানুমোদন ছাড়া কোনও ঋণ এবং অগ্রিম মঞ্জুর বা পুনর্নবীকরণও করতে পারবে না। ব্যাংকগুলো এই সময়ে কোনো বিনিয়োগও করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাংক। এছাড়াও, উভয় ব্যাংককেই কোনো চুক্তিতে প্রবেশ করতে রিজার্ভ ব্যাংকের অনুমতি নিতে হবে। এছাড়াও, তারা তাদের কোনো সম্পত্তি বা সম্পদ বিক্রি বা হস্তান্তর করতে পারবে না।

রিজার্ভ ব্যাঙ্ক একটি সার্কুলারে বলেছে, ‘ব্যাঙ্কগুলি তাদের আর্থিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত বিধিনিষেধের সাথে ব্যাঙ্কিং ব্যবসা চালিয়ে যেতে পারবে। যদি অবস্থা উন্নতি হয় তাহলে এই শর্ত পরিবর্তন হতে পারে। যদি সেক্ষেত্রে ব্যাংকের অবস্থা পরিবর্তন হয় তাহলে আবারো ব্যাংকিং ব্যবস্থা স্বাভাবিক হয়ে পারে এই সমস্ত ব্যাংকের৷ তবে তার আগে অবধি কিন্তু সমস্যা চলবেই।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026