(Dance Video) দীপিকা-প্রিয়াঙ্কাকেও হার মানালো এই দুই ক্লাসিকাল নৃত্যশিল্পী, দেখে থমকে যাবেন

২০১৫ তে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ মুক্তি পেয়েছিল বড়পর্দায়। চূড়ান্ত সফলতার সাথে গোটা বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছিল এই রণবীর সিং, দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘বাজিরাও মাস্তানি’। সমগ্র দর্শকমহলে তাদের অভিনয়ের এক বিপুল প্রশংসা হয়েছিল। এই ছবি যে দর্শকমহলের একাংশের মনে দাগ কেটে গিয়েছিল, তা বলাই বাহুল্য। আজও এই ছবি ও তার সমস্ত গান মনে থেকে গেছে বেশিরভাগের। থেকে থেকেই তার প্রমাণ মেলে সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি সেকথা আবারো প্রমাণ হল সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই।

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলির মধ্যে ইনস্টাগ্রাম অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। আর এখানে এমন কিছু পেজ থাকে, যা খুঁজে খুঁজে বিভিন্ন প্রতিভাকে আরো বেশি মানুষের চোখের সামনে পৌঁছে দিতে চায় এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই। আর তেমনি একটি পেজ ‘ইন্ডিয়ান ক্লাসিকাল ডান্স এন্ড আর্ট’। সম্প্রতি এই পেজের সূত্র ধরেই দুই ডিজিটাল ক্রিয়েটরের একটি নাচের ঝলক পুনরায় ভাইরাল হয়েছে একাংশের মাঝে। উল্লেখ্য এর আগেও একাধিকবার এই ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সকলের জন্য রইল সেই ঝলক আবারো।

‘বাজিরাও মাস্তানি’র অন্যতম জনপ্রিয় ও ট্রেন্ডিং গান ‘পিঙ্গা’। সম্প্রতি এই গানের তালেই দেখা গিয়েছে দৃশ্যা রঘুরাম ও নেহা ধর্মাপূরামকে। এদিনের ঝলকে একটি রাজকীয় জায়গা নির্বাচন করেছিলেন তারা। সেজেছিলেন রাজকীয় সাজেও। পরেছিলেন ভারি ভারি গয়না। একই ধরনের সিল্কের শাড়ি পরতেও দেখা গিয়েছিল তাদের। ক্যামেরার সামনে নাচের সিগনেচার স্টেপ দক্ষতার সাথেই পরিবেশন করেছিলেন দৃশ্যা ও নেহা। নেটজনতার একাংশের মতে নিজেদের নাচের প্রতিভার সূত্র ধরে পর্দার প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোনকেও রীতিমতো টেক্কা দিয়ে গিয়েছেন তারা। তাদের এই ঝলক যে প্রশংসায় তাদের ঝোলা ভরিয়ে দিয়েছে, সেকথা কমেন্টবক্সে নজর রাখলেই বোঝা যাবে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026