খেলা

IND vs IRE: ভারতের জার্সিতে অভিষেক হতে চলেছে এই ২ তরুণ বোলারের, দেখে নিন তাদের জাদুকরী বোলিং ফিগার

সদ্যসমাপ্ত দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে ভারতীয় দল বর্তমানে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। এই সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ভারতের তরুণ ক্রিকেটার সম্মিলিত দল ইতিমধ্যে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে বিমানে চেপেছে। মনে করা হচ্ছে, আইপিএল 2022-এ দুর্দান্ত পারফরম্যান্স করার পর আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে আরও দুই তরুণ ক্রিকেটারের। এই তালিকায় উঠে এসেছে উদীয়মান তরুণ ফাস্ট বোলার উমরান মালিক এবং আরশদীপ সিংয়ের নাম।

ইতিপূর্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য টিম ইন্ডিয়াতে নির্বাচিত হয়েছিলেন এই ২ ক্রিকেটার। তবে তারা প্লেয়িং 11-এ জায়গা নিশ্চিত করতে পারেননি। এমন পরিস্থিতিতে, আয়ারল্যান্ডের ভারতীয় দলে এই দুই তরুণ ক্রিকেটার জায়গা পেতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আইপিএল ২০২২-এ নিজেদের পারফরমেন্সের মাধ্যমে রীতিমতো প্রভাবিত করেছেন উমরান মালিক এবং আরশদীপ সিং।

উমরান মালিক TATA IPL 2022-এর স্পিডগান হিসাবে পরিচিতি লাভ করেছেন।। তিনি এই বছর আইপিএলে 157.00 কিলোমিটার বেগে বল করেছিলেন, যেটি বছরের দ্বিতীয় দ্রুততম বল ছাড়াও ভারতের ইতিহাসে কোনো বোলারের করা সবচেয়ে দ্রুততম বল ছিল। এর উপহার হিসেবে উমরান ভারতীয় দলে জায়গা করে নিয়েছে। চলতি মৌসুমে ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন উমরান। আপনাকে জানিয়ে রাখি, ২০২১ সালে হায়দ্রাবাদের হয়ে আইপিএলে অভিষেক ঘটেছিল তরুণ এই পেসারের।

অন্যদিকে ভারতের আরেক তরুণ ক্রিকেটার আরশদীপ সিং গত কয়েক বছর ধরে পাঞ্জাব কিংসের হয়ে মোটের উপর ভালোই পারফরম্যান্স করছেন। যার কারণে এবার তিনিও পেয়েছেন টিম ইন্ডিয়ার টিকিট। নানান ভেরিয়েশনের সাথে ২০২২ আইপিএলে আরশদীপকে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করতে দেখা গেছে। এমনকি ইয়র্কারের জোরে ব্যাটসম্যানদের রান করার সুযোগও দেননি তিনি। ২০২২ আইপিএলে আরশদীপ ১৩ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। আরশদীপ ২০১৯ সাল থেকে আইপিএল খেলছেন। তিনি এখনও পর্যন্ত ৩৭ ম্যাচ খেলেছেন যার মধ্যে আরশদীপ ৪০ উইকেট নিয়েছেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026