Pushpa 2: “পুষ্পা ২” সিনেমা দেখতে গিয়ে পুলিশের জালে ধরা পড়লো ৪৮ লাখ টাকার সোনা চোর, হল থেকেই গ্রেফতার করা হলো দোষীকে

চলতি মাসের ৫ তারিখে রিলিজ হয়েছে বহু প্রতীক্ষিত সিনেমা “পুষ্পা ২”। সিনেমাটি রিলিজ হওয়ার আগে থেকেই চরম উত্তেজনায় দিন কাটাচ্ছিলেন সিনেমা প্রেমীরা। কবে কোন সিনেমা হলে বহুল আলোচিত এই সিনেমাটি রিলিজ করা হবে তা নিয়ে একাধিক প্রশ্ন ছিল সিনেমা প্রেমীদের মনে। শুধু তাই নয়, সিনেমা জগতের ইতিহাসে কোন কোন রেকর্ড “পুষ্পা ২” ভাঙতে চলেছে, তা নিয়েও ছিল একাধিক প্রশ্ন। সিনেমাটি রিলিজ হওয়ার পর থেকে সেইসব প্রশ্নের উত্তর মিলতে শুরু করেছে সিনেমা প্রেমীদের।

তবে এবার সিনেমাটি সংবাদ শিরোনামের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে সম্পূর্ণ ভিন্ন কারণে। আজ্ঞে হ্যাঁ, “পুষ্পা ২” সিনেমার সাথে এবার এমন ইতিহাস জড়িয়ে গেল, যা বহু বছর মানুষের মনে স্মৃতি হিসেবে থেকে যাবে। সিনেমা দেখার নেশায় এবার পুলিশের হাতে ধরা পড়েছে ৪৮ লাখ টাকার সোনা চোর। শুনতে আশ্চর্যকর হলেও বিষয়টি সম্পূর্ণ সত্যি। “পুষ্পা ২” সিনেমা দেখতে গিয়ে এবার পুলিশের হাতে ধরা পড়েছে সোনা চোর। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগরের একটি সিনেমা হলে। যেখানে সিনেমা প্রেমী ওই চোরকে খুব সহজেই পাকড়াও করেছে সাধারণ পোশাকে থাকা পুলিশ কর্মী।

যদিও চুরির ঘটনাটি বহুদিনের। বউবাজারের এক ব্যবসায়ী প্রায় ৫০ লাখ টাকার সোনা গয়না তৈরির উদ্দেশ্যে কৃষ্ণনগরের দিলীপ মোদক নামে এক স্বর্ণকারের কাছে পাঠিয়ে দেন। ব্যবসায়ীর দাবি, ৫৫২ গ্রাম সোনা তিনি ছিলেন দিলীপ মোদককে দিয়েছিলেন। তবে সোনা হাতে পাওয়ার পর ওই ব্যবসায়ীর সাথে সম্পর্ক ছিন্ন করেন দিলীপ। বহু প্রচেষ্টার পরেও দিলিপের নিকট থেকে সোনা উদ্ধার করতে পারেননি ওই ব্যবসায়ী। এরপর অক্টোবর মাসে দিলীপের নামে লিখিত অভিযোগ করেন ওই সোনা ব্যবসায়ী।

সোনা ব্যবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলেও কিছুতেই দিলীপ মোদকের খোঁজ পাচ্ছিলেন না। এমন সময় তাদের হাতে আসে দিলিপের একটি গোপন তথ্য। দিলীপ ছিলেন সিনেমা প্রেমী এবং সপ্তাহে অন্তত একটি সিনেমা তিনি প্রেক্ষাগৃহে গিয়ে দেখতেন। এই তথ্যের ভিত্তিতে বিভিন্ন সিনেমা হলে পুলিশি পাহারা বসানো হয়। যার সুফল মেলে “পুষ্পা ২” সিনেমা রিলিজ হওয়ার পর। দিলীপ মোদক “পুষ্পা ২” সিনেমা দেখতে হলে যাওয়ার পর পুলিশের হাতে গ্রেপ্তার হন। পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে জানানো হয়েছে ধৃতের থেকে ৪৪১ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। মিলেছে নগদ ৫০,০০০ টাকা। বাকি ৮১ গ্রাম সোনা কোথায় গেল তা এখনো তদন্ত করছে পুলিশ।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026