খেলা

IPL 2023: বুড়ো হাড়ের ভেলকি, আইপিএলে বিস্ফোরক হয়ে উঠেছেন এই ৪ অভিজ্ঞ ক্রিকেটার

চলতি আইপিএলের মেগা আসার এখন টানটান উত্তেজনার মধ্যে দিয়ে সমাপ্ত হতে চলেছে। গ্রুপ পর্যায়ের প্রায় সবকটি ম্যাচ খেলে ফেলেছে দলগুলি। আইপিএলের সুপার ফোরে করা জায়গা পাচ্ছে, বিষয়টি নিশ্চিত হতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তবে গুজরাট টাইটান্স প্রথম দল হিসেবে চলমানরত আইপিএলে প্লে-অফে পৌঁছানোর কৃতিত্ব অর্জন করেছে। তবে চলতি আইপিএলে অঘটন ঘটিয়েছেন একাধিক অভিজ্ঞ ক্রিকেটাররা। আমরা আপনাদের জানিয়ে রাখি, জাতীয় দল থেকে বাদ পড়ার পর আইপিএলে বিধ্বংসী পারফরম্যান্স করে নজর কেড়েছেন এই ৪ ক্রিকেটার। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

১. ইশান্ত শর্মা: চলতি আইপিএলে মোটের উপর বেস কৃপণ বোলিং করেছেন ভারতের এই অভিজ্ঞ ক্রিকেটার। দিল্লির হয়ে পারফরম্যান্স করে এখনও পর্যন্ত অধিনায়কের মন জয় করে নিতে সক্ষম হয়েছেন তিনি। চলমানরত আইপিএলে ৮ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ১০ উইকেট শিকার করেছেন তিনি।

২. মোহিত শর্মা: জাতীয় দলের চেয়ে আইপিএলেই যেন বিধ্বংসী হয়ে উঠেছেন ভারতীয় এই ক্রিকেটার। জাতীয় দল থেকে বাদ পড়ার পর চলতি আইপিএলে গুজরাটের হয়ে ১০ ম্যাচে এখনও পর্যন্ত ১৭ উইকেট দখল করেছেন তিনি।

৩. ফ্যাফ ডু প্লেসিস: চলতি আইপিএলে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসেবে পারফরমেন্স করছেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক ক্রিকেটার। এখনও পর্যন্ত ব্যাঙ্গালোরের জার্সিতে বিধ্বংসী পারফরম্যান্স করেছেন তিনি। ৩৮ বছর বয়সে ডু প্লেসিস এখনও পর্যন্ত ১৩ ম্যাচে ৭০২ রান করেছেন তিনি।

৪. মহেন্দ্র সিং ধোনি: মোটের উপর চলতি আইপিএলে শেষ ওভারে ব্যাট হাতে বিধ্বংসী পারফরম্যান্স করে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ফিনিশিং ওভারে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড করার পাশাপাশি একাধিক ম্যাচে দলকে জয়ের গণ্ডি পার করিয়েছেন তিনি। চলমানরত আইপিএলে ১৯৭ স্টাইক রেটে এখনও পর্যন্ত তিনি ৯৮ রান করেছেন তিনি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026