Categories: বলিউড

নায়িকা হতে এসে হয়েছেন খলনায়িকা, ৮২-তেও নট আউট বলিউডের মোনা ডার্লিং, চিনতে পারছেন এই নায়িকাকে

৮২-তেও নট আউট ‘জাঞ্জির’ ছবির মোনা ডার্লিং। ৭০-৮০ দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। ১৯৪১ সালের ১৭’ই এপ্রিল গুজরাটে জন্ম হয়েছিল তার। ১৯৬২-তে ‘আনপাড়’ ছবি দিয়েই অভিনয় জীবন শুরু হয়েছিল তার। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার প্রসঙ্গে কথা বলা হচ্ছে! বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেত্রী বিন্দু। ইন্ডাস্ট্রিতে নায়িকা হতে এসেও খলনায়িকা হিসাবেই বেশি পরিচিতি পেয়েছিলেন তিনি। বর্তমানে পর্দায় সেভাবে আর দেখা মেলে না তার।

মাত্র ১৩ বছর বয়সেই নিজের বাবাকে হারিয়েছিলেন অভিনেত্রী। আর তারপর থেকেই নিজের গোটা পরিবারের দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। এরপর সময়ের সাথে সাথে নিজের পাড়ার চম্পকলাল জাভেরির প্রেমে পড়েন অভিনেত্রী। পরবর্তীকালে একে অপরের সাথে বিবাহ বন্ধনেও আবদ্ধ হন তারা। এরপর তিনি যখন নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তখন গোটা ইন্ডাস্ট্রির মানুষ তার মধ্যে অনেক ত্রুটি খুঁজে পেয়েছিলেন। কেউ কেউ স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, তিনি বড়পর্দার অভিনেত্রী হওয়ার যোগ্য নন। একথা নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন বিন্দু। পরে অবশ্য নেতিবাচক চরিত্রের দিক দিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন অভিনেত্রী।

‘জাঞ্জির’ ছবিতে মোনা নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন বিন্দু। ছবিতে মোনা ডার্লিং হিসাবেই ছিলেন তিনি। পরবর্তীকালে দর্শকদের মাঝেও এই নামে পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী। আজও তার সেই চরিত্র দর্শকদের মনে থেকে গিয়েছে। তিনি ইন্ডাস্ট্রিতে আসার পর থেকে নেতিবাচক চরিত্রেই বেশি অভিনয় করেছিলেন। ছবিতে অত্যাচারী শাশুড়ি ও খলনায়িকার ভূমিকাতেই বেশি দেখা মিলেছিল তার। পরবর্তীকালে নেতিবাচক চরিত্রে অভিনয় করেই দর্শকমহলে এক বিপুল প্রশংসা পেয়েছিলেন তিনি। পরবর্তীকালে ইন্ডাস্ট্রিতে আইটেম কুইন হিসাবেও জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ কিছু ভাইরাল হওয়া ছবির সূত্রেই মিডিয়ার পাতায় পুনরায় চর্চার আলো কেড়েছেন অভিনেত্রী বিন্দু।

উল্লেখ্য ‘হাওয়াস’, ‘বিবি হো তো অ্যাসি’, ‘কাটি পাতাঙ্গ’, ‘দো রাস্তে’, ‘বানারাসি বাবু’, ‘আসো বানে আঙ্গারে’, ‘পেয়ার ঝুকতা নেহি’, ‘মহা বাদমাস’, ‘জোশিলা’, ‘ইত্তেফাক’, ‘নাতিজা’, ‘প্রেমশাস্ত্র’, ‘নাফরাত’, ‘আনহোনি’, ‘অমর প্রেম’, ‘লাওয়ারিশ’, ‘ম্যা হু না’, ‘দুশমন’, ‘প্রেম রোগ’, ‘বেশারাম’, ‘বন্দনা’র মতো একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026