এখনও মনে সৌরভ, ‘জীবনে কিছু মানুষকে ভোলা অসম্ভব’ – বললেন মশগুল নাগমা

সম্ভবত, ‘জুলি-২’ সিনেমাটি নাগমা’কে(Nagma)কেন্দ্র করেই তৈরি হয়। এই এক অভিনেত্রী যিনি যথেষ্ট সুন্দরী ও সফল হওয়ার পরেও বিয়ের পিঁড়িতে বসেননি। এখনও নাগমার ম্যারিটিয়াল স্ট্যাটাস সিঙ্গেল। বিয়ে না করলেও অভিনেত্রী কিন্তু বহু বিবাহিত পুরুষের প্রেমে পড়েছেন বলে গুঞ্জন রয়েছে।

আজকাল নয়, অনেক আগে থেকেই একটা ট্রেন্ড চলে আসছে যে বিবাহিত পুরুষ কিংবা নারীর প্রেমে পড়লে রসায়ন জোরদার হয়। কথাটা কতটা সত্যি মিথ্যা জানা নেই, তবে এমনও অনেক পুরুষ ও মহিলা আছেন যারা বিবাহিতদের প্রতি বেশি আগ্রহ দেখান। সেরকমই অভিনেত্রী নাগমা নাকি বহুবার বিবাহিত পুরুষের প্রেমে জড়িয়ে ছিলেন বলে গুঞ্জন।

মহারাজ বা দাদার প্রেমে নাকি একসময় হাবুডুবু খেতেন নাগমা। যদিও সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) কখনোই তার ও নাগমার সম্পর্ক নিয়ে কোনো কথা প্রকাশ করেননি। কিন্তু, অতীতের এক সাক্ষাৎকারে নাগমা সৌরভের নাম না নিয়েই বলেন যে ‘জীবনে কিছু মানুষকে ভোলা অসম্ভব’। সৌরভ প্রসঙ্গে নাগমা এও বলেন যে হাজার হাজার মানুষের মধ্যে একজন মানুষ হঠাৎ খুব বিশেষ হয়ে ওঠে। দুটি জগৎ থেকে আসা দুটি বিখ্যাত মানুষ যখন একে অপরকে ভাল করে চেনেন, পছন্দ করেন, তখন অনেকে অনেক কথা বলেন। পৃথিবী হয়তো দুজন বিখ্যাত মানুষের ঘনিষ্ঠতা পছন্দ করে না। সেটা যেন ধ্বংস ডেকে আনে। আর তাই, সব ছেড়ে দিতে বলা হয়।

শুধু সৌরভ নন, শোনা যায় ভোজপুরি ছবির সুপারস্টার রবি কিষেণ ও মনোজ তিওয়ারির সঙ্গে সম্পর্কে জড়ান নাগমা। এমনকি অভিনেতা ও সাংসদ শরত কুমারের সঙ্গে নিজের নাম জড়িয়ে ফেলেন নাগমা। যদিও কোনো ঘটনার সত্যতা যাচাই করা হয়নি, কারণ সবটাই গুঞ্জন। তবে, সৌরভের সঙ্গে তার গোপন সম্পর্ক এখনও চর্চায় আসে।

Pritam Santra

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026