বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। আর সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই ভাইরাল হয়ে যায় এই বলি তারকাদের শৈশবের কিছু ছবি। সম্প্রতি এমন একটি ছবি ভাইরাল হয়েছে, যা দেখে অবাক সকলেই। আপনি কি চিনতে পারছেন, কে এই অভিনেত্রী?
ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, মায়ের কোলে ওঠে আছে এক ছোট্ট বাচ্চা। আর ওই বাচ্চাই পরবর্তীতে হয়ে উঠেছিলেন বলিউডের ব্লকব্লাস্টার অভিনেত্রী। ছবিতে মায়ের কোলে দেখা যাওয়া এই অভিনেত্রী খুবই কিউট। তিনি কর্মজীবনে অনেক চলচ্চিত্র করেছেন। যাইহোক, শীঘ্রই তিনি তার কর্মজীবন ছেড়ে বিয়ে করেন। আপনি যদি এখনও পর্যন্ত এই মেয়েটিকে চিনতে না পারেন, তবে আপনাকে জানিয়ে রাখি যে এটি অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজার ছোটবেলার ছবি।
জেনেলিয়া ডি’সুজা ১৯৮৭ সালের ৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি অনেক তেলেগু, হিন্দি, তামিল, কন্নড় এবং মালায়ালম ছবিতে কাজ করেছেন। ২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি তার ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে বয়েজ চলচ্চিত্র থেকে জনপ্রিয়তা পান তিনি। পরে তিনি অনেক তেলেগু সিনেমাতেও কাজ করেছেন। এছাড়া ফান্টা, ভার্জিন মোবাইল ইন্ডিয়া, ফাস্ট্র্যাক, এলজি মোবাইল, গার্নিয়ার লাইট, মার্গো এবং পার্ক ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও ছিলেন তিনি।
ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে তিনি বিয়ে করেছেন জনপ্রিয় বলি অভিনেতা রিতেশ দেশমুখকে। বিয়ের পর অনেক কাজ করলেও, বর্তমানে খুব একটা কাজ করতে দেখা যায় না অভিনেত্রীকে। প্রসঙ্গত জানিয়ে রাখি যে এই বলি অভিনেতা রিতেশ দেশমুখ মহারাষ্ট্রের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বিলসরাও দেশমুখ ও বৈশাখি দেশমুখের ছেলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…