নিউজ

Bank Name Change: রাতারাতি বদলে গেল এই জনপ্রিয় ব্যাঙ্কের নাম, জানুন নতুন নাম কী হল

ভারতে ব্যাঙ্ক সংযুক্তিকরণের পর বদলেছে একাধিক ব্যাঙ্কের নাম। এবার প্রতিবেশী দেশ বাংলাদেশও হাঁটল একই পথে। সে দেশের ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেডের (Islami Bank Bangladesh Limited) নাম বদল করা হয়েছে। পুরনো নাম বদলে ব্যাঙ্কের নতুন নাম রাখা হয়েছে ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ পিএলসি (Islami Bank Bangladesh PLC)। গত বছর ২০২৩ সালের অগাস্ট মাসে বাংলাদেশ ব্যাঙ্কের প্রজ্ঞাপনে জানানো হয় এই তথ্য।

ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেডের নাম বদলে করা হয়েছে ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ পিএলসি। কোম্পানি দ্বিতীয় সংশোধনী আইন ২০২০ অনুযায়ী, কোনো ব্যাঙ্ক যদি পিএলসি শব্দগুচ্ছ ব্যবহার করতে চায় তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম এবং অ্যাসোসিয়েশন অফ আর্টিকেলস পরিবর্তন করতে হবে। পাশাপাশি এর জন্য সংশ্লিষ্ট ব্যাঙ্ক টিকে কেন্দ্রীয় ব্যাঙ্কের অনুমতিও নিতে হবে।

উল্লেখ্য, সংশোধিত কোম্পানি আইন ১৯৯৪ মেনে চলার জন্য বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান পাবলিক লিমিটেড কোম্পানি অর্থাৎ পিএলসি শব্দগুলি ব্যবহার করছে। এই আইন সংশোধন করা হয়েছিল ২০২০ সালে। এবার ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ লিমিটেডও এই সংশোধিত আইন মেনেই পিএলসি শব্দ গুলি ব্যবহার করতে নাম বদলে হল ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ পিএলসি।

জানিয়ে রাখি, পাবলিক লিমিটেড কোম্পানি অর্থাৎ পিএলসি একটি পাবলিক কোম্পানি এবং এটি যুক্তরাষ্ট্রের পাবলিক ট্রেডেড কোম্পানির সমতুল্য। এটি ইনকর্পোরেটেড বা কর্পোরেশন পদবী বহন করে থাকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026