এই ব্যাঙ্ক তার গ্রাহকদের খুশি করেছে, এখন আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে এফডির মতো সুদ পাবেন

আজকালকার দিনে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের উপরে সুদের হার অনেকটাই কমে গিয়েছে বিভিন্ন ব্যাংকে। সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এর উপরে এখন খুব বেশি হলে ২,৫ থেকে ৩ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়। কিছু কিছু বেসরকারি ব্যাঙ্কে ৪ শতাংশ পর্যন্ত সুদ দিলেও, সেটা খুব একটা সংখ্যায় বেশি নয়। আর সেই সমস্ত ব্যাংকে টাকা রাখাকে খুব একটা নিরাপদ মনে করেন না অনেকে। এছাড়াও যেকোনো ব্যাংক একাউন্টে টাকা রাখতে হয় একটা নির্দিষ্ট এবং নিয়মিত ভাবে, আর এই টাকা রাখা না হলে ব্যাংক জরিমানা গ্রহণ করে। এই কারণে অনেকেই বেশি সেভিংস ব্যাংক একাউন্ট খুলতে চান না। পরিবর্তে অনেকেই ফিক্স ডিপোজিট করেন বেশি সুদের আশায়। কিন্তু, ভারতের অন্যতম বড় বেসরকারি ব্যাংক আরবিএল ব্যাংক সম্প্রতি তাদের একটি নতুন সেভিংস অ্যাকাউন্ট পলিসি নিয়ে এসেছে, যার মাধ্যমে আপনি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খুললে ৭.৫ শতাংশ করে সুদ পেয়ে যাবেন। পাশাপাশি আপনাকে কোনরকম নূন্যতম একাউন্ট ব্যালেন্স বজায় রাখতে হবে না। তাহলে চলুন এরকমই একটি বিশেষ ফিক্স ডিপোজিট অ্যাকাউন্টের ব্যাপারে জেনে নেওয়া যাক।

আরবিএল ব্যাংকের এই বিশেষ অ্যাকাউন্টের নাম হলো আরবিএল গো একাউন্ট। আরবিএল ব্যাংকের এই জিরো ব্যালান্স অ্যাকাউন্টে আপনি গো ক্রেডিট কার্ড, বিনামূল্যে ক্রেডিট রিপোর্ট এবং সহজে নগদ তোলার সুবিধা সহ ৭.৫ শতাংশ করে সুদ পেয়ে যাচ্ছেন। এছাড়াও GO একাউন্টে ডেবিট কার্ডের সাথে গো অ্যাকাউন্টে যোগদানের প্রথম বছরে আপনারা আট ধরনের বীমা কভার এবং ১ লক্ষ টাকা পর্যন্ত সাইবার বীমা কভার পাচ্ছেন।

আরবিএল ব্যাংকের এই জিরো ব্যালেন্স একাউন্ট আদতে একটি সাবস্ক্রিপশন একাউন্ট। যদি আপনাকে এই অ্যাকাউন্টের সুবিধা পেতে হয় তাহলে আপনাকে বাৎসরিক চার্জ দিতে হবে। প্রথম বছরের সাবস্ক্রিপশন ফি হলো ১৯৯৯ টাকা, এখানে পরে আপনাকে বার্ষিক ফি ৫০০ টাকা করে দিতে হবে। এছাড়াও আপনি জিএসটিতে ছাড় পাবেন এই একাউন্টে। এই ডেবিট কার্ডের মাধ্যমে বছরে ১ লক্ষ টাকার বেশি খরচ যদি আপনি করেন, তাহলে এই বার্ষিক ফি মুকুব করে দেবে এই ব্যাংক। আর সবথেকে বড় কথা বাড়িতে বসে অনলাইনে আপনি এই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন। ফলে, সব মিলিয়ে আপনার জন্য এটা একটা দারুণ সুযোগ হতে চলেছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026