অমিতাভ বচ্চনের নাতনির সাথে ডেট করছেন এই বলিউড অভিনেতা, জানুন কে এই অভিনেতা

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। এই বলি জগতের অমিতাভ বচ্চন হলেন একজন ব্র্যান্ড। তিনি এই যুগের ডন, তাঁকে ধরা ছোঁয়া ‘মুশকিল হ্যায় নেহি, না মুমকিন হ্যায়’।

দিনের পর দিন বলিউডে একাধিক উজ্জ্বল তারকা এলেও একটুও ফিকে হয়ে যায়নি বিগ বি এর কারিশমা। বরং উত্তরোত্তর এই বলি নক্ষত্র ক্রমে ক্রমে উজ্জ্বল হয়ে উঠছেন। বলিউডের ‘শেহেনশাহ’ গত পাঁচ দশক ধরে ভারতীয় সিনেমাপ্রেমীদের মন জয় করে আসছেন। তাঁর ফ্যান নয় এমন মানুষ এই ভারত ভূখন্ডে খুব কমই পাওয়া যাবে। তবে অতিসম্প্রতি অমিতাভ বচ্চন খবরের শিরোনামে এসেছেন নিজের নাতনি নভ্যা নাভেলি নন্দার জন্য।

আজকাল বলিউড গসিপের এক এবং একমাত্র স্থান হল কফি উইথ করণ রিয়েলিটি শো। সেই শোয়ের একটি এপিসোড থেকেই জনপ্রিয়তা শিখরে বিগ বি নাতনি। আসলে কফি উইথ করনের সর্বশেষ এপিসোডে উপস্থিত হয়েছিলেন ‘ফোন ভুত’ সিনেমার কাস্ট। অর্থাৎ এসেছিলেন ক্যাটরিনা কাইফ, ঈশান খাট্টার এবং সিদ্ধান্ত চতুর্বেদী। বরাবরের মতোই শোয়ের হোস্ট করণ জোহর সকলকে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন শুরু করেন। ক্যাটরিনা কাইফ বিবাহিত এবং অন্যদিকে ঈশান খাট্টার স্বীকার করে নেন যে তিনি অনন্যা পান্ডের সাথে ডেট করছিলেন এবং ইতিমধ্যে তাদের ব্রেকআপ হয়েছে। তবে সিদ্ধান্ত বারবার বলে যায় সে তার কাজের সাথে ডেট করছে এবং সে অবিবাহিত। এরপর কথার ফাঁকে বেরিয়ে আসে অমিতাভ বচ্চনের নাতনির নাম।

আসলে শো চলাকালীন অত্যন্ত চতুরতার সাথে ঈশান সিদ্ধান্তের ব্যক্তিগত জীবন সম্পর্কে বলে যে আপনাকে “আনন্দ” প্রশ্ন করা উচিত! সে “অন্য” কথাটিকে আনন্দ দিয়ে প্রতিস্থাপিত করে বড় একটি ইঙ্গিত দেয়। তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই ভিডিও। মোটামুটি অনেকেই জেনে গিয়েছেন যে সিদ্ধান্ত চতুর্বেদির সাথেই সম্পর্ক জড়িয়েছেন অমিতাভ বচ্চনের নাতনী।

BharatBarta Desk

Recent Posts

আর রেয়াত নয়! অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া অভিযানে কলকাতার ৩ এলাকায় ভাঙন শুরু পুরসভার

কলকাতায় অবৈধ নির্মাণ রুখতে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা (KMC)। শহরের তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় বেআইনি…

May 24, 2026

অবৈধ নির্মাণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার আবেদন, পুরসভার কাছে চাইল অতিরিক্ত সময়

কলকাতায় অবৈধ নির্মাণকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই তৃণমূল…

May 24, 2026

পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখলেই মাসে মাসে আয়! নিরাপদে মিলতে পারে মোটা রিটার্ন

বর্তমান সময়ে নিরাপদ বিনিয়োগের পাশাপাশি নিয়মিত আয়ের সুযোগ খুঁজছেন অনেকেই। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে…

May 24, 2026

তাপপ্রবাহে স্বস্তি! বুধবার থেকেই বাংলায় বৃষ্টি-ঝড়ের সম্ভাবনা, বদলাবে আবহাওয়ার ছবি

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়…

May 24, 2026

সোনা-রুপোর দামে বড় পরিবর্তন! আজ কত টাকায় মিলছে ২২ ও ২৪ ক্যারেট সোনা, জেনে নিন নতুন রেট

দেশের বাজারে সোনা ও রুপোর দামের ওঠানামা সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিয়ের…

May 24, 2026

৩ জুনের মধ্যে শূন্যপদের রিপোর্ট চাইল রাজ্য সরকার, বাড়ল চাকরিপ্রার্থীদের প্রত্যাশা

রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে দীর্ঘদিন ধরে শূন্যপদ নিয়ে আলোচনা চলছিল। এবার সেই বিষয়েই গুরুত্বপূর্ণ পদক্ষেপ…

May 24, 2026