খেলা

Sourav Ganguly: সৌরভের প্রেমে খেয়েছিলেন হাবুডুবু, ভালোবাসার মানুষকে না পেয়ে সারা জীবন অবিবাহিত থেকেছেন এই বলিউড অভিনেত্রী

বলিউডের সাথে ভারতীয় ক্রিকেটের সম্পর্ক অতি নিবিড়। প্রায়শ দেখা গেছে, ভারতীয় ক্রিকেটাররা বলিউড অভিনেত্রীদের প্রেমে হাবুডুবু খেয়েছেন। এমনকি একাধিক ভারতীয় ক্রিকেটার বলিউড অভিনেত্রীর প্রেমে ক্লিন বোল্ড হয়ে সাত পাকে বাঁধা পড়েছেন। তবে এই ঘটনার ব্যতিক্রমী ইতিহাস লিখেছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির এক সময়ের বিখ্যাত অভিনেত্রী সৌরভ গাঙ্গুলীর প্রেমে হাবুডুবু খেয়েছিলেন। তবে সাতপাকে গাঁটছড়া বাঁধা হয়নি তাদের।

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী তখন তার ক্যারিয়ারের সোনালী অধ্যায়ের মধ্য দিয়ে অতিবাহিত করছিলেন। ঠিক তখনই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা অভিনেত্রী সৌরভ গাঙ্গুলীর প্রেমে হাবুডুবু খেতে শুরু করেন। সূত্রের খবর অনুযায়ী, নাগমা মিরাজকার সেই সময় সৌরভ গাঙ্গুলীর কথা ছাড়া অন্য কারো কথা ভাবতেও পারতেন না। সেই সময় হিন্দি চলচ্চিত্র জগতে একচ্ছত্র অধিপত্য বিস্তার করেছিলেন নাগমা।

যদিও সৌরভ গাঙ্গুলী কখনোই এই প্রসঙ্গে মুখ খোলেননি, তবুও একমুখী ভালোবাসা করেছিলেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। আপনাদের জানিয়ে রাখি, যখন সৌরভ গাঙ্গুলির জন্য নাগমার এই একমুখী ভালোবাসার কথা প্রকাশ্যে এসেছিল তার অনেক আগেই সৌরভ গাঙ্গুলী সাত পাকে বাঁধা পড়েছিলেন। যার কারণে চিরকাল এই তারকা অভিনেত্রী কুমারী রয়ে গেলেন বলে ধারণা করা হয়। যেহেতু সৌরভ ছাড়া নাগমা তার জীবনে আর কাউকে ভাবতে পারেননি তাই একাকী জীবন কাটিয়ে দিচ্ছেন এই অভিনেত্রী।

আপনাদের জানিয়ে রাখি, ১৯৯০ সালে মাত্র ১৬ বছর বয়সে সালমান খানের বিপরীতে অভিনয় করে হিন্দি ছবিতে পদার্পণ করেছিলেন নাগমা। তার ক্যারিয়ারের প্রথম ছবি ছিল “বাঘি”। এরপর একের পর এক জনপ্রিয় হিন্দি সিনেমায় কাজ করেছেন তিনি। অক্ষয় কুমারের সঙ্গে “সুহাগ” ছবির মত জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন তিনি। বেশ কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলী প্রসঙ্গে মুখ খুলেছিলেন এই অভিনেত্রী।

Kriti Lekha Shome

Recent Posts

পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩ মাস অন্তর ৫১,২৫০ টাকা, বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত আয়ের সুযোগ

বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…

March 30, 2026

KKR vS MI: ২২০ করেও হার! ওয়াংখেড়েতে KKR-র ভরাডুবি — এই ৫ বড় ভুলে হাতছাড়া ম্যাচ

ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…

March 30, 2026

Rahul Banerjee Postmortem: জলে কতক্ষণ ছিলেন? ময়নাতদন্তে চাঞ্চল্য—ফুসফুসে বালি, রহস্যে ঘেরা রাহুলের মৃত্যু

টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…

March 30, 2026

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026

বাবার ফেরার অপেক্ষায় সহজ… রাহুলের মৃত্যুর পর মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি রাহুল-প্রিয়াঙ্কার জীবনের গল্পটা যেন সিনেমার মতোই ছিল—কিন্তু সেই গল্পের শেষটা…

March 30, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! অনলাইন পেমেন্টে নতুন নিয়ম, গ্রাহক সুরক্ষায় কড়া RBI

ডিজিটাল লেনদেন এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু গ্রাহকদের সুরক্ষা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।…

March 30, 2026