হিন্দি সিনেমা এবং সেই সিনেমার গান, দুটোই বলিউড কে ভারতের সবথেকে বড় সিনেমা ইন্ডাস্ট্রি করে তুলেছে। বহু বছর ধরে হিন্দি সিনেমা এবং সেই সিনেমার গানগুলি আমাদের প্রিয় হয়ে থেকেছে। বছরের পর বছর ধরে এমন কিছু গান রয়েছে যেগুলো মানুষের মনে এখনো পর্যন্ত গেঁথে রয়েছে একই ভাবে। ১৯৯৮ সালের দিল সে ছবির ফুলশয্যার রাতের দৃশ্যের জন্য চিত্রায়িত এইরকমই একটি গান লিখেছিলেন গুলজার। এই গানের মাধ্যমে ফুলশয্যার রাতের প্রথম অনুভূতি দারুন ভাবে ফুটিয়ে তুলেছিলেন এই কবি। এই গানের বিশেষ বিষয়টি ছিল, একটিও অশ্লীল শব্দ ব্যবহার না করে নববধূর স্বামীর সঙ্গে প্রথম রাত কাটানোর ব্যগ্রতা প্রকাশ করেছিল এই গানটি। অথচ কোন কদর্য রুচির শব্দচয়ন একেবারেই হয়নি ।
শাহরুখ খান এবং মনীষা কৈরালার উপরে চিত্রায়িত জিয়া জ্বলে গানটিতে ফুলশয্যার রাতের এমন একটি গল্প বলা হয়েছে, যা বলিউড সিনেমার দুনিয়ায় এখনও পর্যন্ত একটা উদাহরণ। এই গানের সামনাসামনি আজ অব্দি এরকম কোন গান আসতে পারেনি। শুধু এই গানের কথাই নয়, এই গানের মিউজিকও যেন একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়া। গুলজার নিজেই এই গানটি সম্পর্কে বলেছিলেন, এই গানটি লেখার উদ্দেশ্য ছিল বিয়ের রাতে কনের অনুভূতি প্রকাশ। কিন্তু তাতে কোনরকম অশ্লীল বা যৌন উস্কানিমূলক শব্দ একটাও না ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান এবং মনীষা কৈরালার দিল সে ছবিটি মানুষ খুব পছন্দ করেন। পরিচালক মনিরত্নামের এই ছবিতে সংগীত দিয়েছিলেন এ আর রহমান এবং গান লিখেছিলেন গুলজার। এই ছবির মাধ্যমে প্রীতি জিন্টার অভিষেক হয়েছিল বলিউডে। সেই সময় এই ছবিটি দারুন হিট করেছিল। এই ছবির ছাইয়া ছাইয়া গানটিও এখনো বলিউড দুনিয়ায় হয়ে রয়েছে একটা মাইলস্টোন। এই গানের মাধ্যমেই বলিউডে অভিষেক করেছিলেন মালাইকা আরোরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…