বিনোদন

শোলে ছবিতে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল এই শিশুটিকে, আজ সে সুপারস্টার, চিনতে পারছেন এই অভিনেতাকে?

ভারতীয় ফিল্ম জগতে এমন একজন তারকা আছেন যিনি, ছোটবেলা থেকে শুরু করে আজ ৬৬ বছর বয়সেও ফিল্ম জগতে নিজের অভিনয়ের মাধ্যমে একের পর এক দুর্দান্ত চরিত্র তৈরি করে চলেছেন। তবে সেই তারকাকে চিনতে পারেন খুব কম মানুষ। যদি আপনি সেই তারকার ছবি দেখেন তাহলে আপনিও হয়ে যাবেন অবাক। ধর্মেন্দ্র এবং সঞ্জীব কাপুরের সাথে শোলে ছবিতে অভিনয় করা বাচ্চাটি আজ লড়াই করছে ক্যান্সারের সঙ্গে। টেলিভিশন সিনেমা থেকে শুরু করে ওটিটি প্লাটফর্মের ওয়েব সিরিজ সব জায়গাতেই এই তারকার জনপ্রিয়তা একই রকম। কিন্তু, অনেকেই হয়তো জানেন না শোলে ছবিতে কাজ করা ওই বাচ্চাটি তিনি। মারাঠি এবং অন্যান্য কয়েকটি ভাষার ছবিতেও তিনি কাজ করেছেন। আপনিও কি জানতে চান সেই তারকাকে? চলুন সেটাই আজ জেনে নেওয়া যাক।

সাত্তে পে সাত্তা ছবিতে অমিতাভ বচ্চনের ভাই এর চরিত্র থেকে শুরু করে, শোলে ছবির আহমেদের চরিত্র, কিংবা নদীয়া কে পার ছবির চন্দন, এই সমস্ত চরিত্রেই ওই তারকা ছিলেন অনবদ্য। হ্যাঁ আপনারা একদম ঠিক ধরেছেন আমরা বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম অভিনেতা সচিন পিলগাঁওকার এর ব্যাপারে কথা বলছি। তিনি নিজের হাসি এবং দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে একটা জায়গা তৈরি করে নিয়েছেন। শিশু শিল্পী হিসেবে তিনি যতটা জনপ্রিয়, পরবর্তীকালে যৌবনেও তিনি একইভাবে সাফল্য পেয়েছেন। মাত্র চার বছর বয়সে অভিনয়ে জগতে পা রেখেছিলেন শচীন। পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে একজন শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। এমন কি ধর্মেন্দ্র এবং সঞ্জীব কুমারের মতো তারকাদের সঙ্গেও দাপিয়ে স্ক্রিন শেয়ার করেছেন শচীন।

শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পেলেও পরবর্তীকালে প্রধান চরিত্রে কাজ পেতে তার একটু অসুবিধা হয়েছে। তার প্রথম সিনেমা ছিল বালিকা বধূ। বড়ে আচ্ছে লাগতে হে গানটি এই ছবির অন্যতম জনপ্রিয় একটি গান হয়ে উঠেছিল। এরপরে তিনি বেশ কিছু ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। শুধুমাত্র সিনেমার পর্দায় নয়, টিভিতে ও তিনি একাধিক ধারাবাহিককে অভিনয় করেছিলেন। হাস্যকৌতুক মূলক বেশ কিছু টিভি সিরিয়াল তিনি পরিচালনা করেছিলেন একটা সময়ে। বলিউডের পাশাপাশি মারাঠি সিনেমাতেও তিনি বেশ সক্রিয় ছিলেন একটা দীর্ঘ সময় যাবত। তার স্ত্রী সুপ্রিয়া পিলগাওকার মারাঠি ছবির একজন জনপ্রিয় অভিনেত্রী। শোনা যাচ্ছে এই মুহূর্তে তার মেয়ে সিনেমা জগতে আত্মপ্রকাশ করতে চলেছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026