ভারতের বাজারে বেশ কয়েকটি অটোমেকার কোম্পানি সম্প্রতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে। দেশীয় কোম্পানি টাটা এর প্রত্যেকটি গাড়ি আজকাল কমবয়স্কদের ব্যাপক পছন্দ হচ্ছে। তবে সাবকম্প্যাক্ট SUV সেগমেন্টে যেই কোম্পানির গাড়ি ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে তা হলো Mahindra। তাঁদের XUV লাইনআপ দেশীয় মার্কেটে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। কিছুদিনের মধ্যেই Mahindra এমন একটি গাড়ি লঞ্চ করেছে যাতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন এবং সেইসাথে অনেক অত্যাধুনিক ফিচার। এই গাড়ি রীতিমত বাজেট রেঞ্জে ক্রেটা বা ব্রেজাকে ধ্বংস করে দিতে পারে।
Mahindra ভারতীয় মার্কেটে XUV300 Turbosport লঞ্চ করতে চলেছে। এই SUV সম্পর্কে বিস্তারিত না জানা গেলেও, জানা গেছে যে এতে অনেক কসমেটিক পরিবর্তন হবে। এই গাড়িতে নতুন স্টাইলের ফ্রন্ট গ্রিল, হেডল্যাম্প ও টেলল্যাম্প দেখা যাবে। ইঞ্জিনের কথা বললে এতে ১.২ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিনের দেখা মিলবে। এই ইঞ্জিন ১৩০ps পাওয়ার ও ২৩০ Nm পিক টর্ক জেনারেট করতে পারে৷ এতে ৬ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স দেখা যাবে।
গাড়ির ফিচারের কথা বললে এতে ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল, রেইন সেন্সিং ওয়াইপার, স্বয়ংক্রিয় হেডল্যাম্প, ইলেকট্রিক সানরুফ পাওয়া যাবে। এছাড়া এতে রয়েছে ফ্রন্ট পার্কিং সেন্সর, ৬ টি এয়ারব্যাগ, কর্নারিং ব্রেক কন্ট্রোল, ABS, ISOFIX চাইল্ড সিট মাউন্টের মতো নিরাপত্তা বৈশিষ্ট্য। এই গাড়ির তিনটি ভ্যারিয়েন্ট আনছে কোম্পানি। আশা করা হচ্ছে এই গাড়িটি ১০ লাখের এক্স শোরুম মূল্যে লঞ্চ করবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…