ন্যাড়া মাথায় কালো ছোট্ট ছেলেটি বেশ তালে তালে নাচছে। দেখে মনে হচ্ছে মাইকেল জ্যাকসনের আত্মা যেন তার মধ্যে ভর করেছে। হাতে পায়ে ধুলো মাখা, ধুলোয় মাখা জামা পরে ছেলেটি শারীরিক অঙ্গ ভঙ্গিমায় দেখে মনে হচ্ছে একেবারে প্রফেশনাল ডান্সার। সাজানো-গোছানো স্টেজ নেই, ঝকঝকে পোশাক নেই, ঝলকানি দেওয়া আলো নেই, শুধু রয়েছে ছোট্ট ছেলেটির অদম্য ইচ্ছা এবং গানের সাথে তাল মিলিয়ে চলার ক্ষমতা।
ভিডিওটি দেখে যতদূর মনে হচ্ছে আফ্রিকার কোন প্রত্যন্ত গ্রামের এই ভিডিওটি। এখানে প্রতিভা এভাবেই হয়তো বিকশিত হয়। ভিডিও তোলার পর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে গেছে। গোটা বিশ্বের লোক এই ছবিটি দেখেছে এবং ছোট ছেলেটিকে হয়তো মনে মনে মাইকেল জ্যাকসনের ছোট সংস্করণ বলেই বাহবা জানিয়েছেন। সব সময় যে প্রথাগত শিক্ষা থাকতেই হবে বা কোন একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকতেই হবে সেটা নয়। এই ছেলেটির এই নাচের ভিডিওটি প্রমাণ করে, ভিতরে যদি কারোর প্রতিভা থাকে তা একদিন বিকশিত হবেই। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই প্রতিভা সারা বিশ্বের দরবারে পৌঁছে যাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…