বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী নিজের বেলি ডান্সের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ‘শানেল্লি বেল’ নামের ইউটিউব চ্যানেল থেকে ১ মাস আগে শেয়ার করে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ভিডিওটি পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে। পছন্দও করেছেন অনেকে। ভিডিওতে এই যুবতীকে শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন ও মাধুরী দীক্ষিত অভিনীত ২০০২ সালের অন্যতম ব্লকবাস্টার হিট ছবি ‘দেবদাস’এর হিট গান ‘মার ডালা’র তালেই দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। পর্দায় এই গানের তালে দেখা গিয়েছিল মাধুরী দীক্ষিতকে। সেকথা অবশ্য আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। তবে সম্প্রতি নিজের নাচের সূত্র ধরে তিনি যে অভিনেত্রীকে রীতিমতো টক্কর দিয়েছেন, তা মানছেন নেটজনতার একাংশ। ভিডিওটি বানানোর সময় উপযুক্ত নাচ পোশাকেই ছিলেন তিনি। তিনি যে একজন দক্ষ বেলি ডান্স শিল্পী সেকথা অবশ্য তার নাচ দেখলেই স্পষ্ট হয়। এই ধরনের নাচের ভিডিও বানাতে তিনি যে যথেষ্ট সাবলীল, তা তার ইউটিউব চ্যানেলে চোখ রাখলেই বোঝা যাবে। আপাতত, নিজের এই নাচের ভিডিওর সূত্রেই নেটনাগরিকদের একাংশের মাঝে প্রশংসিত তিনি।
Nicole Kidman is stepping into the role of forensic pathologist Dr. Kay Scarpetta in Amazon’s…
Michael Douglas is ready to share his life story in his own words. The Oscar-winning…
Jill Zarin, one of the original stars of The Real Housewives of New York City,…
Key Points Industry insider Daniel Richtman claims Rosario Dawson may reprise her role as Claire…
Key Points Nicola Peltz Beckham shared photos of herself in a sheer crop top with…
Key Points Kylie Jenner posted a video of her getting-ready routine inside a car. She…