বর্তমানে পেট্রোল এবং ডিজেলের ক্রমবর্ধমান দামের কারণে সবাই অত্যন্ত চিন্তিত কারণ সরাসরি সাধারণ মানুষের বাজেটের উপরে এর প্রভাব পড়তে শুরু করেছে। তাই এই বিষয়টি মাথায় রেখে সরকার এবারে ইথানলে চলে এমন একটি যান নিয়ে কাজ করতে শুরু করেছে। এর ফলে একদিকে যেমন ক্রমবর্ধমান দূষণ কমবে, তেমনি একই সাথে এখানেও জ্বালানি প্রবর্তনের মাধ্যমে সমস্ত যানবাহন চালানোর খরচ অনেকটা কমে যাবে। বর্তমানে পেট্রোল এবং ডিজেলের সাথে ২০ শতাংশ ইথানল মিশিয়ে নতুন ধরনের জ্বালানি তৈরি করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। সরকারের এই উদ্যোগের পর সাজাপুরের পেট্রোল পাম্পে ইথানলযুক্ত পেট্রোল ব্যবহার শুরু হয়েছে।
বর্তমানে বৈদ্যুতিক গাড়ি এবং ডিজেল চালিত যানবাহন চালানোর বিষয়ে সবাই বেশ সচেতন রয়েছেন। কিন্তু ইথাইল অ্যালকোহল সম্পর্কে খুবই কম লোকে জানেন। সেই কারণে এবার ভারতের প্রত্যেকটি মানুষকে এ ব্যাপারে জানাতে উদ্যোগী হয়েছে সরকার। সরকার ইথানলে চালিত টু হুইলার তৈরিতে কাজ করছে জোরকদমে। এর ফলে এক দিকে যেমন মূল্যস্ফীতি কমবে তেমনি একই সাথে কমবে দূষণ। গোটা দেশের এই ধরনের জ্বালানি ব্যবহার করতে চাইছে সরকার। অন্যদিকে যেহেতু আখ এবং ভুট্টা থেকে এই জিনিস তৈরি, তাই খরচের দিক থেকেও এই জ্বালানি অনেকটা সস্তা। এটি পরিবেশেরও ক্ষতি করে না খুব একটা বেশি। পেট্রোল এবং ডিজেলের কারণে বায়ু দূষণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। কিন্তু ইথাইল অ্যালকোহলে চালিত যানবাহন চালালে বায়ু দূষণ খুব কম থাকে। কম খরচে জনগণকে এই জ্বালানি দেওয়া যায়।
আপনাদের জানিয়ে রাখি এই জ্বালানিটি পরিবেশের জন্য খুবই ভালো এবং এতে পরিবেশের কোন রকম ক্ষতি হয় না। পাতন প্রক্রিয়ার মাধ্যমে এই জিনিসটি তৈরি করা হয় বলে জায়গা জমি নিয়ে এই জ্বালানির ক্ষেত্রে একটু সমস্যা হলেও হতে পারে। তবে যদি এই সমস্যা কাটিয়ে ওঠা যায় তাহলে কিন্তু এই জ্বালানি অত্যন্ত ভালো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…