ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Hero-র এই ইলেকট্রিক স্কুটার বাজারে আলোড়ন সৃষ্টি করেছে, রেঞ্জ দেয় 122 কিলোমিটার, জানুন ফিচার ও দাম

এখনকার দিনে ভারতের বাজারে কম দামের ইলেকট্রিক স্কুটারের একটা দারুন চাহিদা রয়েছে। এই সেগমেন্টে হিরো কোম্পানির স্টাইলিশ ইলেকট্রিক স্কুটার ইলেকট্রিক অপটিমা সিএক্স সবথেকে জনপ্রিয়। এই ইলেকট্রিক স্কুটারে দুটি ব্যাটরি বিকল্পের অপশন রয়েছে। এতে আপনারা পেয়ে যাবেন সিটি স্পিড এবং কমফোর্ট স্পিড নামের দুটি নতুন ভেরিয়েন্ট। এই ব্যাটারিতে আপনারা পেয়ে যাবেন ৮২ কিলোমিটারের ড্রাইভিং রেঞ্জ এবং তার সাথেই থাকবে আরো একটি ব্যাটারি যেখানে পেয়ে যাবেন ১২২ কিলোমিটার এর ড্রাইভিং রেঞ্জ। এই ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি হতে চলেছে ৪২ কিলোমিটার প্রতি ঘন্টা। হিরো ইলেকট্রিক অপটিমা সিএক্স ইলেকট্রিক স্কুটার এর মোট ওজন হল ৭২.৫ কেজি।

হিরো ইলেকট্রিক অপটিমাস সিএক্স ইলেকট্রিক স্কুটারটি মোটামুটি চার থেকে পাঁচ ঘণ্টার মধ্যে পুরোপুরি ভাবে চার্জ হয়ে যেতে পারে। এই ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাবেন একটি শক্তিশালী মোটর যেটি ৫৫০ ওয়াট থেকে ১ হাজার ২০০ ওয়াট পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে। এই ইলেকট্রিক স্কুটারে প্রারম্ভিক মূল্য হতে চলেছে ৬৭ হাজার ৩২৯ টাকা। এই ইলেকট্রিক স্কুটারের সামনের দিকে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পিছনের দিকে রয়েছে ডুয়াল শক অ্যাবজরবার। নিরাপত্তার জন্য এই ইলেকট্রিক স্কুটারের দুটি চাকায় রয়েছে ড্রাম ব্রেক। এছাড়াও এই বৈদ্যুতিক স্কুটারে রয়েছে আটটি আলাদা আলাদা রং এর বিকল্প। এই ইলেকট্রিক স্কুটারের টপ মডেলের দাম হতে চলেছে ১.৩০ লক্ষ টাকা।

এই ইলেকট্রিক স্কুটার এর উভয় চাকায় ব্রেকিং সিস্টেম রয়েছে। এই ইলেকট্রিক স্কুটার একটি অত্যন্ত দ্রুতগতির স্কুটার যা অত্যন্ত খারাপ রাস্তায় আপনাকে দুর্দান্ত কর্ম ক্ষমতা দিতে পারে। এই ইলেকট্রিক স্কুটারে আপনারা পেয়ে যাবেন ১৪০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর সুবিধা। এতে রয়েছে ডিজিটাল ওডো মিটার এবং ডিজিটাল টাচস্ক্রিন ডিসপ্লে। বাজারে টিভিএস, এলএমএল, সুজুকি বর্গম্যান, হন্ডা পিসিএক্স এর মত ইলেকট্রিক স্কুটারের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা হবে এই নতুন ইলেকট্রিক স্কুটারের।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026