শ্রেয়া চ্যাটার্জি – পশুপাখিরা মানুষের মতই অনেক ক্ষেত্রে তাদের বুদ্ধিমত্তার প্রমাণ দেয়। তারা কী ভাবনা-চিন্তা করে এসব কাজ করে তা জানা নেই, তবে দেখতে ভারী অদ্ভুত লাগে। কে যে তাদের এত নিয়মকানুন শিখিয়ে দেয়, নাকি নিজে থেকেই তারা এই সমস্ত কিছু শিখে নেয় তা বোঝা বড় দায়।
উপরের ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি হাতি রাস্তা দিয়ে দিব্যি হেঁটে আসছিল। রাস্তার মাঝখানে পড়ে রয়েছে ময়লা। হাতির একেবারেই পছন্দ নয়। তাই সে শুঁড়ে করে সেই সমস্ত ময়লা তুলে ফেলে দিচ্ছে পাশের ডাস্টবিনে। দেখেই বোঝা যাচ্ছে তার ময়লা একদমই পছন্দ নয়। তবে এমন ভিডিও দেখে সবাই অবাক হবেন ই হবেন, একথা নিশ্চিত করে বলা যেতে পারে।
শুঁড় দুলিয়ে হাতি আসছিল হেলতে দুলতে। কিন্তু সব কিছুই মাটি করে দিল রাস্তার ময়লা গুলো। এত চারিদিকে সকলে ময়লা ফেলে, তা দেখে হাতি বেজায় চটে গিয়ে নিজেই সিদ্ধান্ত নিল রাস্তা পরিষ্কার করতে। তবে তার এমন কান্ডকারখানা প্রত্যেকেই বেশ অবাক হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করার সাথে সাথেই রীতিমতো ভাইরাল হয়েছে। তবে তার এই কাজের সবাই এক কথায় তারিফ করেছেন। কমেন্টে প্রত্যেকেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…