স্বাস্থ্য ও ফিটনেস

Guava For Good Health: খিদে কমিয়ে ওজন হ্রাস করে এই ফল, সুগার নিয়ন্ত্রণেও কার্যকর এটি

পেয়ারা খাননি এমন মানুষ খুব একটা খুঁজে পাওয়া যাবে না। সারা বছরই পাওয়া যায় এই ফল। খিদের মুখে হালকা বিট নুন দিয়ে এই ফল খেতে দুর্দান্ত লাগে, তা অবশ্য বলার অপেক্ষা রাখে না। তবে এই ফল শরীরের পক্ষেও বেশ উপকারী। যদি নিয়ম করে এই ফল খাওয়া যায় তাহলে শরীরে ভিটামিন, ফাইবার, খনজের মতো প্রয়োজনীয় উপাদানগুলির চাহিদাও মিটবে অনেকটাই। এমনকি ওজনও কমাতে পারে এই ফল। পাশাপাশি সুগারের মতো রোগও নিয়ন্ত্রণে সহায়তা করে পেয়ারা। আপাতত সেই প্রসঙ্গেই বিস্তারিত আলোচনা করা হল।

১) ইমিউনিটি বাড়ায়: পেয়ারা মানব দেহের ইমিউনিটি বাড়াতে সহায়তা করে। অসুস্থ শরীরকে সুস্থ করে তুলতে অনেকসময় ডাক্তাররাও এই ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। বলাই বাহুল্য এই ফল সকলের কাছেই সহজলভ্য।

২) ওজন কমায়: পেয়ারায় ফাইবার বর্তমান। ফাইবার মানবদেহে মেটাবলিজম বাড়ায়। খিদে কমিয়ে ওজন হ্রাস করতেও সহায়তা করে পেয়ারা। পাশাপাশি শরীরে এনার্জি বৃদ্ধিতেও কার্যকরী এই ফল।

৩) সুগার নিয়ন্ত্রণ: পেয়ারায় গ্লাইসীমিক ইনডেক্স কম থাকে যা, সুগার নিয়ন্ত্রণে সহায়তা করে। এমন অনেক ফল রয়েছে যেগুলি খেলে সুগার ওঠা নামা করে, তবে সুগার আছে এমন রোগীদের জন্য পেয়ারা খুবই উপকারী একটি ফল।

৪) হজমশক্তি নিয়ন্ত্রণ: পেয়ারায় ফাইবার বর্তমান, যা হজম শক্তি নিয়ন্ত্রণে কার্যকরী। হজমশক্তির সমস্যার পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করতে পারে পেয়ারা।

৫) স্ট্রেস ও বেদনা নিয়ন্ত্রণ: ম্যাগনেসিয়ামের মতো উপাদান বর্তমান রয়েছে পেয়ারায়। ম্যাগনেসিয়াম স্ট্রেস কমাতে সহায়তা করে। পাশাপাশি পেয়ারায় বর্তমান অ্যান্টি-ইনফ্ল্যামেটরি মানব শরীরের ব্যথা-বেদনা ও প্রদাহের সমস্যাও দূর করতে সহায়তা করে।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026