ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Gold Bond Scheme: মাত্র দেড় বছরেই রিটার্ন দ্বিগুণ টাকা, RBI এর এই স্কিমে বিনিয়োগ করলে হবেন মালামাল

ভবিষ্যৎ সুরক্ষিত করতে সঠিক সময়ে বিনিয়োগের (Investment) প্রতি নজর দেন অনেকেই। ভবিষ্যতের জন্য সময় থাকতেই কমবেশি অনেকেই টাকা জমিয়ে রাখেন বিভিন্ন প্রকল্পে। বেশি টাকা উপার্জন করতে কে না চায়? তাই এমন কিছু প্রকল্প বা স্কিম বাজারে উপলব্ধ রয়েছে যেখানে বিনিয়োগ করলে জমা টাকার থেকে বেশি ফেরত পাওয়া যায়। তবে বিনিয়োগ মানে শুধু টাকাই নয়, সোনাও বিনিয়োগ করে থাকেন অনেকেই। বিশেষ করে বিগত কয়েক বছরে সোনা বিনিয়োগকারীরা মোটা লাভের মুখ দেখেছেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গোল্ড বন্ড স্কিমে প্রচুর মুনাফা পেয়েছেন সোনা বিনিয়োগকারীরা।

পোস্ট অফিস এবং ফিক্সড ডিপোজিটের তুলনায় আরবিআই এর এই স্কিমে রয়েছে বেশি রিটার্ন। একটি কিস্তি ম্যাচিউর হওয়ার আগেই লাভ পেয়েছেন বিনিয়োগকারীরা। উল্লেখ্য, ২০১৭-১৮ র জন্য গোল্ড বন্ড সিরিজের রিডেম্পশন প্রাইজ ঘোষণা করেছে আরবিআই। প্রতি ইউনিটে এই সোনার রিডেম্পশন প্রাইজ ৭১৬৫ টাকা। আর বিনিয়োগকারীরা প্রতি ইউনিটে পাচ্ছেন ৪২৬৪ টাকা। অবশ্য ২০১৭ সালের ২০ নভেম্বর এই কিস্তিটি কেনার জন্য খোলা হলে সে সময়ে এই বন্ডের অধীনে ১ গ্রাম সোনার দাম ছিল ২৯০১ টাকা। অর্থাৎ এই সাত বছরে বিনিয়োগকারীরা প্রায় ১৪৭ শতাংশ রিটার্ন পেয়েছেন।

ইন্ডিয়ান বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন ২৯ এপ্রিল থেকে ৩ মে ২০২৪ পর্যন্ত রিডেম্পশন মূল্য নির্ধারণ করেছে। এদিকে আরবিআই এর নিয়ম অনুযায়ী, গোল্ড বন্ডের অধীনে যে কোনো বিনিয়োগকারী সোনা বিক্রি করে লাভের অংশ জমা করতে পারেন। এখন যদি কেউ Sovereign Gold Bond এর অধীনে সোনা বিক্রি করতে চান তাহলে তিনি ২.৫ গুণ টাকা ফেরত পাবেন। অর্থাৎ এই সময়ের মধ্যে যদি কেউ ২০১৭-১৮ সিরিজের গোল্ড বন্ডে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি এখন রিটার্নে ২.৪৭ লক্ষ টাকা পেতেন।

Sovereign Gold Bond এর অধীনে বর্তমানে সুদের হার বার্ষিক ২.৫ শতাংশ। এই স্কিমে লক ইন পিরিয়ড হল ৪ বছর। প্রতি ছয় মাস অন্তর সুদ দেওয়া হয় এই স্কিমে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026