ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

FD-র সুদের হার বাড়ালো এই সরকারি ব্যাংক, ১ লক্ষ টাকায় পেয়ে যাবেন ১৯ হাজার টাকা সুদ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরে এবারে আরো একটি সরকারি ব্যাংক তাদের সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। একটি নতুন নোটিফিকেশনের মাধ্যমে সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকারি ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দু কোটি টাকার কম মেয়াদের ফিক্স ডিপোজিটের সুদের হার ০.২৫ শতাংশ বৃদ্ধি করেছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্যাংকের ওয়েবসাইট অনুসারে, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাধারণ গ্রাহকরা ৭ দিন থেকে ৪৫ দিনের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে এখন ৩ শতাংশ করে সুদ পেয়ে যাচ্ছেন। ৪৬ দিন থেকে ৯০ দিনের ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ৪.০৫ শতাংশ। ৯১ দিন থেকে ১৮০ দিনের মধ্যে ফিক্স ডিপোজিট এর সুদের হার ৪.৩০ শতাংশ, ১৮১ দিন থেকে এক বছরের কম মেয়াদের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে সুদের হার ৫.২৫ শতাংশ। এক বছর থেকে ৩৯৮ দিনের ক্ষেত্রে ফিক্স ডিপোজিটের সুদের হার ৬.৭৫ শতাংশ এবং ৩৯৯ দিনের ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে এফডিতে সুদের হার ০.২৫ শতাংশ বেড়ে হয়েছে ৭.২৫ শতাংশ।

চারশো দিন থেকে তিন বছরের কম মেয়াদের স্থায়ী আমানতে এই মুহূর্তে ব্যাংকটি ৬.৫০ শতাংশ সুদের হার অফার করছে। এর আগে এই সুদের হার ছিল ৬.৩০ শতাংশ। ৩ বছর থেকে ১০ বছরের মধ্যে ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার এই মুহূর্তে ৬.৭০ শতাংশ। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৩ বছরের ফিক্স ডিপজিটে সুদের হার ৬.৭০ শতাংশ রয়েছে এই মুহূর্তে। যদি আপনি ১ লক্ষ টাকার ফিক্স ডিপোজিট করে থাকেন তাহলে তিন বছরে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ১৯,১০০ টাকা সুদ পেয়ে যাবেন আপনি। মনে রাখবেন, এই সুদের হার ২৭ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বৈধ। বিভিন্ন সময়ে কিন্তু স্থায়ী আমানতের সুদের হার পরিবর্তন করতে পারে ব্যাংক।

প্রসঙ্গত জানিয়ে রাখি, এই মুহূর্তে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রবীণ নাগরিকরা কিন্তু সাধারণ নাগরিকদের তুলনায় ০.৫০ শতাংশ বেশি সুদ পেয়ে যান। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যদি প্রবীন নাগরিকরা একাউন্ট খোলেন তাহলে তারা ৩.৫০ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ পেয়ে যাবেন। এই সুদের হার ৭ দিন থেকে ১০ বছরের সময়ের মধ্যে পাওয়া যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026