লাইসেন্স ছাড়াই চালানো যাবে Hero কোম্পানির এই ইলেকট্রিক স্কুটি, এক চার্জে চলবে ৮৫ কিমি

ভারতের বাজারে দৈনন্দিন মূল্যবৃদ্ধি এবং সেইসাথে পাল্লা দিয়ে পেট্রোল-ডিজেলের দাম সকল মধ্যবিত্তের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। তাই এমন পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য সবথেকে ভালো বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে বৈদ্যুতিক স্কুটার বা ইলেকট্রিক ভেহিকেল। এই ধরনের ইলেকট্রিক স্কুটার যেমন উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া পেট্রোল-ডিজেলের দামের চিন্তা থেকে মুক্তি দেয়, ঠিক তেমনই এইসব স্কুটারগুলি মেইনটেনেন্সের দিক থেকে খুবই সস্তা। শহরের মধ্যে কাজের জন্য ঘোরাফেরা করার জন্য আপনি একটি ইলেক্ট্রিক স্কুটি অবশ্যই ব্যবহার করতে পারেন।

তাই তো বর্তমানে দেশজুড়ে একাধিক স্টাট আপ কোম্পানি ইলেকট্রিক বাইক তৈরীর মার্কেটে প্রতিযোগিতায় নেমেছে। স্টার্টআপ কোম্পানির পাশাপাশি এখন জনপ্রিয় সব দুই চাকার কোম্পানি ইলেকট্রিক বাইকের বাজারে আসতে শুরু করেছে। তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় কোম্পানি হলো Hero। এই কোম্পানির সাধ্যের মধ্যে বাইক গোটা ভারতীয় গ্রাহকের খুবই পছন্দের। এই কোম্পানির ইলেকট্রিক স্কুটার Hero Eddy এখন চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আজকের এই প্রতিবেদনে Hero Eddy সম্বন্ধে সবিস্তারে জেনে নিন।

Hero Eddy ইলেকট্রিক স্কুটারের একটি অনন্য বিশেষত্ব রয়েছে। সেটি হল এই স্কুটি লাইসেন্স ছাড়াই চালানো যাবে। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। আসলে এই ইলেকট্রিক স্কুটির সর্বোচ্চ গতিবেগ মাত্র ২৫ কিলোমিটার প্রতি ঘন্টা। তাই এই স্কুটি চালাতে লাইসেন্সের প্রয়োজন হবে না। আর এই কারণে লোকালয়ে কাজকর্মের জন্য কমবয়সী যুবক-যুবতীরা এই ইলেকট্রিক স্কুটি ব্যবহার করতে পারবে। জানিয়ে রাখা ভাল, এক চার্জে এই ইলেক্ট্রিক স্কুটি ৮৫ কিলোমিটার পথ যেতে পারে। আর স্কুটি ফুল চার্জ করতে মাত্র ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগবে।

Hero Eddy ইলেকট্রিক স্কুটিতে বিভিন্ন ধরনের অত্যাধুনিক স্পেসিফিকেশন রয়েছে। ফলো মি হেডল্যাম্প, ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাস্টার ছাড়াও এই ইলেকট্রিক স্কুটিতে রিভার্স গিয়ার রয়েছে। অন্যদিকে, এই স্কুটিতে ইউএসবি চার্জার রয়েছে যার মাধ্যমে আপনি আপনার ফোন চার্জ করতে পারবেন। তবে আপনি আরও চমকে যাবেন Hero Eddy ইলেকট্রিক স্কুটির দাম শুনে। যেহেতু এর রেজিষ্ট্রেশন করা দরকার পড়ে না তাই স্কুটি বাড়ি নিয়ে আসতে খরচ হয় মাত্র ৭২ হাজার টাকা। চলতি মাসের শুরুতেই ভারতের বাজারে লঞ্চ করেছে এই ইলেকট্রিক স্কুটার। আপনি যদি কিনতে ইচ্ছুক হন তাহলে অতি শীঘ্র কোম্পানির অফিশিয়াল ডিলারের সাথে যোগাযোগ করুন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026