জীবনযাপন

ফিরুক ভারতীয় ঐতিহ্য, ভোজ শুরু হোক কলাপাতায়

যারা ৯০ দশকের সময় শৈশব অথবা কৈশোরের সময় অথবা যৌবন কাটিয়েছেন তারা জানেন কলাপাতায় করে খাওয়ার মাধুর্য কি। সেই সময় আমাদের গ্রামের দিকে বা বিভিন্ন বাড়িতে বিভিন্ন পুজোর খুব প্রচলন ছিল। মাঝেমধ্যেই প্রায়ই বাড়িতে পুজো লেগে থাকত, বিশেষ করে নারায়ণ পূজার অর্থাৎ সত্যনারায়ন পুজো এবং শনি পূজার প্রচলন ছিল। সেই সময় কারোর বাড়ি থেকে নিমন্ত্রণ এলেই সেই বাড়িতে কলাপাতায় করে খাওয়ার দেওয়া হতো। প্রসাদ পরিবেশন তো হতোই পাশাপাশি যেকোনো ধরনের নিরামিষ খাওয়ার কলার পাতা করে দেওয়া হতো। ভেবে দেখুন একবার, গরম গরম খিচুড়ি কলার পাতার মধ্যে পড়ছে একদিক থেকে বেয়ে বেয়ে চলে যাচ্ছে আপনি আবার সাপটা সাপটা তা মুখে তুলছেন। চলুন এবার আসি কলা পাতায় খাওয়ার উপকারিতা প্রসঙ্গ।

  • কলাপাতায় পলিফেনল নামে এর রকমের পদার্থ থাকে যা গ্রিন-টি-তেও থাকে। শরীরের জন্য খুবই ভালো কলাপাতা। কলাপাতা নিজেই একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, তাই এই পাতা স্বাস্থ্যের জন্য উপকারী।
  • এছাড়াও কলাপাতায় রয়েছে হেমিসেলুলোস, লিগনিন, এবং প্রোটিন। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই পাতার মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তার শরীর থেকে টক্সিক বের হতে সাহায্য করে। আপনি হয়তো জানেন কেরালার বহু মানুষ কলার পাতা ব্যবহার করেন আয়ুর্বেদিক ত্বক পরিচর্যার ক্ষেত্রে।
  • কলা পাতায় করে যদি আপনি রোজ খাওয়া-দাওয়া করেন তবে আপনার শরীরের ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে। এখনকার বিয়ে বাড়িতে অবশ্য কলার পাতা করে খাবার পরিবেশন করা হয় না, কিন্তু আপনি চাইলে আপনার বিবাহ অনুষ্ঠানে কলাপাতার আয়োজন করতে পারেন।
  • অবশ্য‌ এ কথা সত্য যে আগেকার দিনে আমাদের চারিদিকে এত ফ্ল্যাট তৈরি হয়নি এতো বাড়ি তৈরি হয়নি ফলে মানুষ অনেক কলা গাছের চাষ করত। এখন চারিদিকে কলাগাছ দেখতেই পাওয়া যায় না। যারা গ্রামে থাকেন বা যারা মফস্বল এরিয়াতে থাকেন তাদের বাড়িতে হয়তো কলাগাছ আপনি দেখতে পারবেন। এটাও একটা কারণ এখনকার দিনে কলায় পাতা করে খাবার না খাওয়ার। তাই সম্ভব হলে অবশ্যই চারা গাছ রোপন করুন, গাছ লাগান।
  • কলাপাতা করে খাওয়ার আরেকটা দারুন ব্যাপার হল যে এই পাতার উপরে একটা মোমের মতন আস্তরণ থাকে যা খাবারের স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণ। এছাড়াও আরেকটি দারুন দিক হলো কলাপাতা কিন্তু পচনশীল সুতরাং ফেলে দেওয়ার পরে তা দূষণ ঘটায় না।
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026