সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।
এই মুহূর্তে ‘ফিজেন’ নামের একটি টুইটারের পেজ থেকে একটি ঝলক ভাইরাল হয়েছে, যেখানে একটি ছোট্ট বাচ্চা মেয়েকে নিজের হাতে একটি হরিণকে খাইয়ে দিতে দেখা গিয়েছে। এরপরেই আবার তার সামনে মাথা নিচু করে ধন্যবাদ ও বিদায় দুটোই চেয়ে নিতেও দেখা গিয়েছে তাকে। তার দেখাদেখি হরিণটিও তাকে নকল করে মাথা নিচু করেছিল। আর খুব স্বাভাবিকভাবেই সেই ঝলক নজর কেড়েছে বেশিরভাগের। এরপরই সেখান থেকে চলে যায় বাচ্চাটি। এই মুহূর্তে বাচ্চাটির সারল্যের পাশাপাশি চর্চা চলছে হরিণটির সারল্য নিয়েও। বলাই বাহুল্য, এই মুহূর্তে এই ১০ সেকেন্ডের ভিডিও মুগ্ধ করেছে নেটনাগরিকদের অধিকাংশকে।
বাচ্চাদের সারল্যের কাছে হার মানে সকলেই। আর নিরীহ নির্বাক প্রাণীদের সারল্য নিয়ে আর আলাদাভাবে বলার কিছুই নেই। তবে এবার সেই দুই সারল্যের আরো এক দৃষ্টান্ত মিলল সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরেই। আপাতত এই মিষ্টি ঝলকই মন ভালো করে দিয়েছে অধিকাংশ নেটজনতার। জটিলতার দুনিয়ায় এমন ঝলক সত্যিই নজরকাড়ে, মানছেন একাংশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…