ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC Scheme: মাত্র ৫০০ টাকা দিয়েই শুরু করুন বিনিয়োগ, রিটার্ন ১ কোটি পর্যন্ত! LIC নিয়ে এলো ধামাকা পলিসি

বিনিয়োগে (Investment) আগ্রহ থাকে সকলেরই। ভবিষ্যতের জন্য সময় থাকতেই কমবেশি অনেকেই টাকা জমিয়ে রাখেন বিভিন্ন প্রকল্পে। বেশি টাকা উপার্জন করতে কে না চায়? তাই এমন কিছু প্রকল্প বা স্কিম বাজারে উপলব্ধ রয়েছে যেখানে বিনিয়োগ করলে জমা টাকার থেকে বেশি ফেরত পাওয়া যায়। এমনই একটি স্কিম হল LIC Jeevan Shiromani Plan। ভারতীয় জীবন বিমা নিগমের এই প্ল্যানে মাত্র ৫০০ টাকা বিনিয়োগ করলেই রিটার্নে পাওয়া যাবে কয়েক গুণ বেশি টাকা। এলআইসির গ্যারান্টির সঙ্গে ১ কোটি পর্যন্ত টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে প্ল্যানে। বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি পুরোটা পড়ুন।

সুবিধা জনক এবং সুরক্ষিত বিনিয়োগের ক্ষেত্রে অনেকেই ভরসা করে থাকেন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের উপরে। এলআইসির বিভিন্ন ধরণের এবং বিভিন্ন মানের প্ল্যান রয়েছে যেগুলি থেকে ভালো টাকা রিটার্ন পাওয়া যায়। এই সমস্ত প্ল্যান গুলিতে নাবালক থেকে শুরু করে অবসরপ্রাপ্ত গ্রাহকরাও বিনিয়োগ করতে পারেন। এই প্রতিবেদনে এলআইসির যে স্কিমটি নিয়ে আলোচনা করা হবে সেটি হল একটি পেনশন প্ল্যান।

এলআইসির Jeevan Shiromani Plan গ্রাহকদের মাঝে বেশ জনপ্রিয়। এটি নন লিঙ্কড, পার্টিসিপেটিং, ইন্ডিভিজুয়াল, লাইফ অ্যাসিউরেন্স সেভিংস প্ল্যান। উচ্চ নেট আয় যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই প্ল্যানটি যথেষ্ট সুবিধাজনক। কারণ এখানে নূন্যতম ৫০০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করা যায়। তবে ১ কোটি টাকার প্ল্যান কিনলে পাওয়া যাবে গ্যারান্টিড রিটার্ন। পলিসিধারী নির্দিষ্ট বছর পর পর্যায়ক্রমিক অর্থ রিটার্ন পেয়ে থাকেন। পলিসি গ্রাহক যদি প্ল্যান শুরু করার প্রথম পাঁচ বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবার ক্রমবর্ধমান গ্যারান্টি যুক্ত এবং আনুগত্য যোগ সহ মৃত্যুতে বিমাকৃত অর্থ পাবে।

পলিসি গ্রাহক কোনো নির্দিষ্ট জটিল রোগে আক্রান্ত হলে প্রাথমিক বীমাকৃত টাকার ১০% এর সমান অর্থ সাহায্য পেয়ে থাকেন। আর পলিসির মেয়াদ উত্তীর্ণ হলে কিংবা যদি পলিসি গ্রাহকের মৃত্যু হয় তাহলে মোট লাভ চাইলে ভাগ করে দেওয়া হবে একাধিক অংশীদারদের মধ্যে। ১৮ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে হলে এখানে বিনিয়োগ করা যাবে। ৪৫ বছরের কম বয়সী কোনো ব্যক্তি ২০ বছরের মেয়াদে এই পলিসি নিতে পারেন। ৪৫ এর বেশি বয়সী ব্যক্তি সর্বোচ্চ ১৮ বছরের মেয়াদে পলিসি নিতে পারেন। আর ৫৫ বছর বয়স পর্যন্ত সর্বোচ্চ ১৪ বছরের মেয়াদে নেওয়া যাবে এই পলিসি। ৪৫ বছরের কম বয়সী ব্যক্তি এই পলিসি গ্রাহক হলে ১ কোটি টাকা রিটার্ন পেতে প্রথম বছরের প্রতি মাসে ৬১,৪৩৮ টাকা প্রিমিয়াম দিতে হবে। এরপর প্রতি মাসে জমার পরিমাণ হবে ৬০,১১৪ টাকা। ২০ বছরের মেয়াদ শেষে মোট রিটার্ন আসবে ১,৩৪,৫০০০০ টাকা পর্যন্ত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026