ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC Policy: ৪০ বছরে অবসর নিলেও নেই চিন্তা, প্রতি মাসে পেনশন দেবে LIC-র এই লাভজনক স্কিম

জীবন বিমার ক্ষেত্রে বহু মানুষই এখনও চোখ বন্ধ করে ভরসা করেন ভারতীয় জীবন বিমা নিগম ওরফে এলআইসি (LIC) এর উপরে। দেশের সর্ববৃহৎ এই বিমা সংস্থাটি বহু বছর ধরে মানুষকে বিমার সুবিধা দিয়ে আসছে। বিভিন্ন ধরণের এবং বিভিন্ন মানের পলিসি (LIC Policy) দিয়ে থাকে এলআইসি। শুধু বিমা নয়, এখানে রয়েছে সঞ্চয়ের পলিসিও। এই প্রতিবেদনে রইল এলআইসির এক বিশেষ পলিসি যেখানে মাসে মাসে পেনশনের সুবিধা পেতে পারেন গ্রাহক।

এলআইসির সরল পেনশন যোজনা গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। এটি একটি ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যান। ৪০ বছর বয়স থেকে এই পলিসিতে মাসে মাসে পেনশন পেতে শুরু করেন গ্রাহক। এর জন্য মাসে মাসে টাকা দেওয়ার ঝামেলা নেই। ৪০ থেকে ৮০ বছর বয়সী যেকোনো ব্যক্তি এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। পলিসি নেওয়ার সময়ে একবারই মাত্র প্রিমিয়াম দিতে হবে। পলিসি নেওয়ার সময় থেকেই পেনশন পেতে শুরু করবেন গ্রাহক।

মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক এবং বার্ষিক ভিত্তিতে পেনশন নিতে পারবেন পলিসি হোল্ডাররা। অর্থাৎ কেউ যদি ৬০ বছরের আগেই পেনশন নেওয়া শুরু করেন তাহলে তার মাসিক উপার্জন বন্ধ হবে না। এই স্কিমে নূন্যতম ১০০০ টাকা বিনিয়োগ করতে হয়। আর ১০০০ টাকা পেনশন পাওয়ার জন্য একসঙ্গে ২.৫ লক্ষ টাকা জমা করতে হবে। সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই।

এই স্কিমের নিয়মানুযায়ী, ৪০ বছর বয়সী কোনো ব্যক্তি যদি এই স্কিমে ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে মাসে ১২,৩৮৮ টাকা পেনশন পাবেন তিনি। সিঙ্গেল বা জয়েন্ট লাইফ হিসেবে এই পলিসি কেনা যায়। জয়েন্ট লাইফে স্বামী বা স্ত্রীর মধ্যে কোনো একজনের মৃত্যু হলে অপরজন পেনশন পেতে থাকবেন। আর যদি দুজনেরই মৃত্যু হয় সেক্ষেত্রে বিনিয়োগের টাকা ফেরত পাবেন নমিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026