ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

LIC Scheme: মাত্র ৪৫ টাকা করে জমিয়ে রিটার্ন ২৫ লক্ষ, দুর্দান্ত প্ল্যান নিয়ে এল LIC

নিজের এবং পরিবারের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে অর্থ সঞ্চয় করে থাকে মানুষ। যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী ভবিষ্যত জন্য সঞ্চয় করে রাখেন কমবেশি সকলেই। অনেকে কর্মজীবনে পা রেখেই বিভিন্ন জায়গায় অর্থ বিনিয়োগ (Investment) করে রাখেন। আবার কেউ কেউ অবসর জীবনে এসেও অর্থ বিনিয়োগ করে থাকেন। এক্ষেত্রে অধিকাংশ মানুষের কাছেই বিনিয়োগের জন্য সুরক্ষিত এবং ভরসাযোগ্য মাধ্যম হল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC) বা এলআইসি। বিভিন্ন ধরণের প্রকল্প চালু রয়েছে এলআইসির, যেগুলিতে ভিন্ন ভিন্ন ধরণের পরিষেবা পেয়ে থাকেন সাধারণ মানুষ।

এই প্রতিবেদনে এলআইসির যে প্রকল্পটির ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হবে সেটি হল নিউ জীবন আনন্দ প্ল্যান। এটি একটি নন লিঙ্কড, নন পার্টিসিপেটিং, একক জীবন বিমা প্ল্যান। সুরক্ষা এবং সঞ্চয়ের মেলবন্ধনে এই প্ল্যানটি ম্যাচিউরিটির সময় গ্রাহককে সম্পূর্ণ পেআউট এবং জীবনভর কভারেজের নিশ্চয়তা প্রদান করে। একাধিক সুযোগ সুবিধা রয়েছে এলআইসির এই প্ল্যানটিতে। এই প্ল্যানে দু বার করে বোনাসের সুবিধা পেয়ে থাকেন গ্রাহক। জমা দেওয়া অর্থে রয়েছে ট্যাক্স বেনিফিটও।

রেগুলার প্রিমিয়ামের সুবিধা ছাড়াও এই পলিসিতে লোনের জন্যও আবেদন করতে পারেন গ্রাহক। লাভের অঙ্ক নির্ধারিত হবে বোনাসের সঙ্গেই। ১০০ বছর বয়স পর্যন্ত এই প্ল্যানে বিমা কভারেজের লাভ পাওয়া যায়। উল্লেখ্য, এই প্ল্যানটি নেওয়ার জন্য নূন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৫০ বছর বয়স হতে হবে গ্রাহককে। ম্যাচিউরিটির সর্বোচ্চ সীমা ৭৫ বছর। পলিসি টার্ম হয় ১৫ বছর থেকে ৩৫ বছর।

এলআইসির এই পলিসিতে নূন্যতম বিমাকৃত রাশি ১ লক্ষ টাকা। যদি কোনো ব্যক্তি ৩০ বছর বয়সে এই পলিসির গ্রাহক হন তাহলে, ২৫ বছর পর্যন্ত ২০ লক্ষ টাকা বিমাকৃত রাশির সঙ্গে ২০ বছর পর্যন্ত প্রিমিয়াম জমা দিতে হবে। অর্থাৎ বছরে ২৫০০০ টাকা জমা করলে পলিসি গ্রাহকের মৃত্যুর পর নমিনি ২৫ লক্ষ টাকা রিটার্ন পাবেন। ২৫ বছর পলিসি টার্মের পর পাওয়া যায় ম্যাচিউরিটি বেনিফিট। যদি কোনো ব্যক্তি দৈনন্দিন ৪৫ টাকা জমিয়ে ৩৫ বছর পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে ম্যাচিউরিটির সময়ে ২৫ লক্ষ টাকা পাবেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026