ভাইরাল & ভিডিও

Viral: রাগান্বিত ষাঁড়ের তাড়া খেয়ে গাছে এই ব্যক্তি, ভয়ে দৌড় বাকিদেরও

সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই কাটিয়ে দেন এই সোশ্যাল মিডিয়ার পাতায়। আর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিও নিজেদের নেটনাগরিকদের হতাশ করে না। প্ল্যাটফর্মগুলি প্রতিদিন প্রতিমুহূর্তে একাধিক বিনোদনমূলক ঝলক নিয়ে হাজির থাকে তাদের নেটজনতার সামনে। অবশ্য সেই প্রসঙ্গে সন্দেহের কোন অবকাশই নেই।

এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেশ-বিদেশের কিংবা পৃথিবীর বিভিন্ন জায়গার ঝলক দেখতে পাই। আর সেই সূত্র ধরে থেকে থেকে এমন কিছু ঝলক নজরে আসে, যা হয়তো সচারচর সাধারণেরা তাদের চারপাশে ঘটতে দেখেন না। সেই দৃশ্য দেখলে হয়তো অবাক হয়ে যেতে হয়। আবার কখনো কখনো কিছু দৃশ্য শিহরিত করে তোলে সকলকে। বলাই বাহুল্য এই মুহূর্তে তেমনই এক ঝলক ইনস্টাগ্রামের মাধ্যমে নেটনাগরিকদের মাঝে ভাইরাল হতে দেখা গিয়েছে।

অনেকেই হয়তো জানেন না দক্ষিণীদের মধ্যে ষাঁড়ের দৌড় নিয়ে একটি জনপ্রিয় খেলা রয়েছে। আর তার জন্য তারা প্রস্তুতি নেয় দীর্ঘদিন ধরে। খুব সম্ভবত বছরে একবার আয়োজিত হয় এই দৌড়। তবে সম্প্রতি তেমনই এক দৌড়ের ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। ইনস্টাগ্রামের সূত্র ধরেই এই মুহূর্তে নেটজনতার একাংশের মাঝে ভাইরাল হয়েছে এই ভিডিওটি, যা দেখে শিহরিত হয়েছেন একাংশ। সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে এক রাগান্বিত ষাঁড়কে উর্ধ্বশ্বাসে সাধারণ মানুষকে তাড়া করতে দেখা গিয়েছে। আর সেইসময় এক ব্যক্তি ঐ ষাঁড়ের তাড়া খেয়েই উঠে যান গাছে।

পরে বেশ কিছুক্ষণ ঐ ব্যক্তির দিকে তাকিয়ে তার নামার অপেক্ষা করলেও, কিছু সময় পর মাঠের দিকে দৌড় লাগায় সে। ঐ মুহূর্তে আশেপাশের বেশিরভাগ লোকই প্রাণভয়ে দৌড় লাগিয়েছিলেন সেখান থেকে। তবে বুকে সাহস নিয়েই এক ব্যক্তি এই গোটা দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছিলেন, যার সূত্র ধরেই আপাতত ভাইরাল এই ভিডিওটি। উল্লেখ্য, এ ধরনের ঘটনা দক্ষিণের মানুষদের জন্য নতুন কিছু নয়।

Devparna Acharya

Recent Posts

শহরের আরও এক মেট্রো প্রকল্পে গতি! জোকা-ডায়মন্ড হারবার পার্ক রুটে বড় পদক্ষেপ

কলকাতা মেট্রোর সম্প্রসারণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জোকা-ডায়মন্ড হারবার…

June 8, 2026

সপ্তম পে কমিশনে ২ লাখ টাকার বেশি হতে পারে বেসিক বেতন! বুঝে নিন পুরো হিসাব

সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উৎসাহ রয়েছে। নতুন বেতন কাঠামো…

June 8, 2026

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026