নাসা এবং ইউরোপীয় স্পেস এজেন্সি ‘সোলার অরবিটার’ নামে একটি নতুন মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করছে যা সূর্যের চারিদিকে ঘুরে প্রথমবারের মতো সূর্যের উত্তর ও দক্ষিণ মেরুগুলির ছবিগুলি তুলবে। মহাকাশযানটি শুক্র ও পৃথিবীর মাধ্যাকর্ষণ ব্যবহার করে সূর্যের চারিদিকে ঘুরবে বলে জানিয়েছে নাসা।
এই মহাকাশযানটি কেপ ক্যানাভেরাল থেকে আগামী ৭ই ফেব্রুয়ারী, ২০২০ আন্তর্জাতিক সময় অনুসারে রাত ১১ টা ১৫ মিনিটে উৎক্ষেপণ করা হবে যা ভারতীয় সময় অনুযায়ী ৮ই ফেব্রুয়ারী, ২০২০ সকাল ৯.৫৫ মিনিট। ওয়াশিংটন ডিসির নাভাল রিসার্চ ল্যাবের মহাকাশ বিজ্ঞানী রাসেল হাওয়ার্ড বলেছেন, ‘এতদিন সোলার অরবিটার অবধি সমস্ত সৌর ইমেজিং যন্ত্রগুলি গ্রহাত্মক সমতল বা এর খুব কাছাকাছি ছিল, কিন্তু এখন আমরা উপরে থেকে সূর্যের দিকে তাকাতে সক্ষম হব।’
আরও পড়ুন : প্রতিদিন ৫ জিবি ডেটার সাথে নতুন প্ল্যান আনলো BSNL
এর আগে মাত্র একবারই সূর্যের মেরুগুলিতে মহাকাশযান পাঠানো হয়রছিল। ১৯৯০ সালে একটি যৌথ ইএসএ-নাসার উদ্যোগে পাঠানো হয়েছিল ইউলিসিস নামের মহাকাশযানটি। ২০০৯ সালে ক্ষয়ক্ষতির আগে সূর্যের চারপাশে তিনটি পথ তৈরি করেছিল এই মহাকাশযানটি। তবে ইউলিসিস কখনই পৃথিবী থেকে সূর্যের দূরত্বের কাছাকাছি পৌঁছতে পারেনি। তারপর এইবার আবার যৌথ উদ্যোগে পাঠানো হচ্ছে এই মহাকাশযানটি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…