ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post Office Scheme: মাত্র ১০০০ টাকা জমা করে রিটার্ন ১৪ লক্ষ পর্যন্ত, দুর্দান্ত লাভ পোস্ট অফিসের এই স্কিমে

আর্থিক ভাবে সুরক্ষিত ভবিষ্যৎ পেতে বিনিয়োগের বিকল্প নেই। যারা চাকরি করেন তারা অবসরের পর যাতে বাকি জীবনটা নিশ্চিন্তে কাটে সে জন্য আগেভাগেই অর্থ সঞ্চয় করতে থাকেন। এক্ষেত্রে ঝুঁকিহীন বিনিয়োগ এবং নিশ্চিত রিটার্নের জন্য পোস্ট অফিসের স্কিমের (Post Office Scheme) উপরেই ভরসা করে থাকেন অনেকে। এই প্রতিবেদনে খোঁজ রইল এমনই একটি স্কিমের যেখানে বিনিয়োগ করলে পাওয়া যাবে ১৪ লক্ষ টাকা পর্যন্ত।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট পোস্ট অফিসের একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। এই স্কিমে বিনিয়োগ করলে একাধিক সুবিধা পেয়ে যাবেন বিনিয়োগকারীরা। এখানে বিনিয়োগের কোনো সর্বোচ্চ সীমা নেই। পাওয়া যাবে কর ছাড়ও। বর্তমানে বার্ষিক ৭ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে এই স্কিমে। পোস্ট অফিসের এই স্কিমটিতে সুদের উপরে দ্বিগুণ সুবিধা পাওয়া যায়। টাকা ও সুদের বার্ষিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হয় এই স্কিমে।

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমের মেয়াদ হল ৫ বছর। শুধুমাত্র মেয়াদ পূর্তিতেই সম্পূর্ণ টাকা তোলা যাবে। তার আগে টাকা প্রত্যাহার করা যাবে না। জানা যাচ্ছে, এই স্কিমে যদি ১০০০ টাকা জমা করা হয় তাহলে মেয়াদ পূর্তির পর পাওয়া যাবে ১৪০৩ টাকা। সেই হিসেবে যদি ১০ লক্ষ টাকা জমা করা যায় তাহলে ৫ বছর পর মোট ১৪,০২,৫৫২ টাকা পাওয়া যাবে। অর্থাৎ সুদ থেকেই পাওয়া যাবে ৪,০২,৫৫২ টাকা। সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে এই স্কিমে অ্যাকাউন্ট খুলে তারপর ১০০ টাকার গুণিতকে যে কোনো পরিমাণ টাকা জমা করা যেতে পারে। এই স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে কোনো ঊর্দ্ধসীমা নেই।

যেকোনো জায়গা থেকে যেকোনো পোস্ট অফিসে এই স্কিমে বিনিয়োগ করা যায়। দেশের যে কোনও নাগরিক এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ১০ বছরের বেশি বয়সের শিশুদের ক্ষেত্রে তাদের বাবা মা তাদের জায়গায় কিনতে পারবেন সার্টিফিকেট। এই স্কিমে জয়েন্ট অ্যাকাউন্টও খোলা যাবে। বিনিয়োগকারী তার পরিবারের যেকোনো সদস্যকে মনোনীত করতে পারবেন। উল্লেখ্য ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ইস্যু করার তারিখ এবং মেয়াদ পূর্তির তারিখের মধ্যে একবারই একজন থেকে আরেকজনের কাছে স্থানান্তরিত করা যেতে পারে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026