ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post Office Scheme: পাবেন ৭.৪ শতাংশ হারে সুদ, পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগে শুধুই লাভ

বিনিয়োগের ক্ষেত্রে পোস্ট অফিসের (Post Office) প্রতি এখনো ভরসা করে থাকেন অনেকেই। ঝুঁকিহীন বিনিয়োগের পাশাপাশি ভালো অঙ্কের নিশ্চিত রিটার্নের জন্য পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকেন অনেকেই। এই প্রতিবেদনে রইল পোস্ট অফিসের মাসিক আয় স্কিমে বিনিয়োগের সমস্ত সুযোগ সুবিধার ব্যাপারে বিস্তারিত তথ্য।

এই স্কিমে বর্তমানে ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। এখানে একক এবং যৌথ দু রকম অ্যাকাউন্টই খোলা যায়। ১০০০ টাকার গুণিতকে টাকা বিনিয়োগ করা যায় এই স্কিমে। একক অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা রাখা যায়। যৌথ অ্যাকাউন্টে শেয়ার সহ সর্বোচ্চ ৯ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন একজন ব্যক্তি।

যেকোনো প্রাপ্তবয়স্ক এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন। জয়েন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ ৩ জন প্রাপ্তবয়স্কর নাম থাকতে পারে। অপ্রাপ্তবয়স্ক বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ক্ষেত্রে অভিভাবকরা খুলতে পারবেন অ্যাকাউন্ট। উল্লেখ্য, সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে এই স্কিমে অ্যাকাউন্ট খোলা যায়। যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে সমস্ত হোল্ডারের বিনিয়োগে সমান অংশ থাকবে। অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে এক মাস পূর্ণ হলে এবং মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত সুদ দেওয়া হবে। আমানতকারী কোনো অতিরিক্ত আমানত করলে তা ফেরত দেওয়া হয়। শুধুমাত্র পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সুদ অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ফেরতের তারিখ পর্যন্ত প্রযোজ্য হবে।

এই স্কিমে জমার তারিখ থেকে ১ বছরের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কোনো টাকা তোলা যাবে না। অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ১ বছর পর এবং ৩ বছরের আগে যদি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় মূল টাকা থেকে ২ শতাংশ কেটে বাকি টাকাটা দেওয়া হয়। অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ৩ বছর পর এবং ৫ বছরের আগে যদি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে মূল টাকা থেকে ১ শতাংশের সমান কেটে বাকি টাকা দেওয়া হয়। মেয়াদ শেষ হওয়ার আগে যদি অ্যাকাউন্ট গ্রাহকের মৃত্যু হয় তাহলে অ্যাকাউন্ট বন্ধ করা যায়। সেক্ষেত্রে টাকা পাবেন নমিনি বা আইনত উত্তরাধিকারীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026