জীবনযাপন

সদ্য রোগ থেকে সেরে উঠেও শরীর দূর্বল? আপনাকে চাঙ্গা করে দেবে এই স্যুপটি

করোনা আক্রান্ত হলে শরীরের ইমিউনিটি পাওয়ার খুবই হ্রাস পেয়ে যাচ্ছে। যারা সদ্য সদ্য করোনাভাইরাস থেকে সেরে জীবনে আবার ফিরতে চাইছেন তাদের জন্য সঠিক খাদ্য দ্রব্য বর্তমানে অত্যন্ত প্রয়োজন। এই মুহূর্তে শরীরের সঠিক পরিমাণ প্রোটিন পৌঁছানো সবথেকে প্রয়োজন। আর প্রোটিন পৌঁছতে গেলে সবার আগে লাগবে বিভিন্ন প্রোটিনসমৃদ্ধ খাবার গ্রহণ। পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ আমিষাশি এবং তারা চিকেন অথবা মটন খেলেই প্রয়োজনীয় প্রোটিন পেয়ে যাচ্ছেন।

কিন্তু এমন বহু মানুষ রয়েছেন যারা আমিষ জাতীয় খাবার গ্রহণ করেন না। অনেকে আবার আমিষ খাবারের আঁশটে গন্ধ সহ্য করতে পারেন না। তাই তাদের জন্য সবথেকে উপদেয় প্রোটিন সমৃদ্ধ খাদ্য হলো বিভিন্ন রকমের ডাল। একটি বিশেষ পদ্ধতিতে যদি আপনি মুগ ডাল রান্না করতে পারেন তাহলে আপনার দেহের প্রোটিনের সঠিক চাহিদা পূরণ করতে পারবে সেই খাবারটি। এই খাবারটি হলো আদতে একটি মুগ ডালের স্যুপ। চলুন দেখে নেওয়া যাক রেসিপি।

এই মুগ ডালের স্যুপ তৈরি করার জন্য আপনার লাগবে মুগ ডাল, জল, ঘী, আসা কুচি অথবা বাটা, জিরে, গোলমরিচ, জোয়ান, কসৌরি মেথি, আমচুর পাউডার এবং স্বাদমতো লবণ। এছাড়া আপনি নিজের পছন্দমত সবজি এই স্যুপ তৈরিতে ব্যবহার করতে পারেন। গাজর, লাউ এবং কুমড়ো জাতীয় সবজি এই স্যুপে ব্যবহার করা যেতে পারে। যদি আপনি আরও স্বাস্থ্যকর বানাতে চান এই স্যুপটিকে, তাহলে আপনি কি এর পরিবর্তে মাখন ব্যবহার করতে পারেন।

এই স্যুপ তৈরি করার জন্য প্রথমে ভাল করে মুগ ডাল ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ হতে দিন। তারপরে কড়াইতে ঘি গরম করে তাতে জিরে এবং আদা ফোড়ন দিন। তারপরে এর মধ্যে মিশিয়ে দিন আপনার পছন্দমত সবজির টুকরো। তারপর পুরো জিনিসটিকে ভালো করে স্যতে করে নিয়ে, সরাসরি ঢেলে দিন প্রেসার কুকারে। উপরে সামান্য জল মিশিয়ে দুবার সিটি দিয়ে দিন। সিটি দেওয়া হয়ে গেলে তার মধ্যে গোলমরিচের গুড়ো, জোয়ানের গুঁড়ো, আমচুর পাউডার এবং নুন মিশিয়ে দিন। আরও একবার ভালো করে ডাল সেদ্ধ হতে দিন। শেষে যখন এই সুখ নামাবেন তখন কড়াইয়ে ঘী আর কসৌরি মেথি দিয়ে একটু ফোড়ন দিয়ে নিন। তারপর সরাসরি এই স্যুপ আপনি গরম গরম পরিবেশন করতে পারবেন।

উপকারিতা –

১. মুগ ডালের পুষ্টিগুণ প্রচুর। তাই অত্যন্ত সহজপাচ্য এবং পুষ্টিগুণে পরিপূর্ণ এই ডাল আপনি যেকোনো সময় গ্রহণ করতে পারেন।

২. আপনাদের যাদের আঁশটে গন্ধ সহ্য হয়না তাদের ক্ষেত্রে এই মুগ ডালের স্যুপ অত্যন্ত উপাদেয় একটি খাবার হতে চলেছে। কারণ এখানে আপনারা প্রচুর পরিমাণ প্রোটিন এবং পুষ্টিগুণ পাবেন। পাশাপাশি আপনার কোন গন্ধও লাগবেনা।

৩. এই জিনিসটি খুব সহজে হজম হয়ে যাবে, তাই পেটের সমস্যা নিয়ে কোন চিন্তা নেই।

John Fabian

Published by
John Fabian

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026