অরূপ মাহাত: দক্ষিণের রাজনীতিতে বরাবরই মসিহা হয়ে উঠেছেন অভিনয় জগতের মানুষেরা। করুণানিধি, জয়ললিতা থেকে শুরু করে চিরঞ্জীবি, রজনীকান্ত সকলেই অভিনয় ছেড়ে রাজনীতিতে এসেছেন নিজের দল গড়ে। সরাসরি রাজনৈতিক দল গঠন না করেও রাজনীতির সাথে প্রবল ভাবে যুক্ত রয়েছেন এমন অভিনেতা অভিনেত্রীর সংখ্যাটাও কম নয়। সেই পরম্পরা বজায় রেখে এবার কি তবে রাজনীতিতে যোগ দিতে চলেছেন আরেক অভিনেতা? সরাসরি এর উত্তর না মিললেও গুঞ্জন ছড়িয়েছে প্রবল ভাবে। বাহুবলী খ্যাত এই অভিনেতার সাম্প্রতিক কার্যকলাপ তেমনই ইঙ্গিত দিচ্ছে।
বাহুবলীর নায়ক দক্ষিণী অভিনেতা প্রভাস তাঁর এক ছবির প্রচারে অন্ধ্রপ্রদেশে যান। শ্রদ্ধা কপুরের সাথে অভিনীত তাঁর এই ছবিটির নাম ‘সাহো’, যা ৩০ আগস্ট মুক্তি পাবে। এই ছবির প্রচারে গিয়েই তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএসআর কংগ্রেসের জগন মোহন রেড্ডির ভূয়সী প্রশংসা করেন। আর এতেই অভিনেতার রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন বাড়ে। অন্ধ্রপ্রদেশের বিরোধী দল তেলেগু দিশম পার্টির নেতারা তাঁর উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তেলেগু দিশম পার্টির স্যোশাল মিডিয়া সেল ছবিটির নেতিবাচক প্রচার শুরু করে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…