মধ্যবিত্তদের জন্য এবারে নতুন সুখবর নিয়ে আসতে চলেছে টাটা। অনেকে শখের বসে নিজের সারা জীবনের সঞ্চয় দিয়ে গাড়ি কিনলেও, এখন তেলের মূল্যবৃদ্ধি যেভাবে শুরু হয়েছে তাতে গাড়ি চালানো দায়ের হয়ে উঠেছে। সেই কারণে সব সময় ভেবেচিন্তে এখন গাড়ি কেনার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের কথা ভেবেই এবারে ভারতের মাটিতে নতুন অবতারে আসতে চলেছে Tata কোম্পানির নতুন ইলেকট্রিক রেঞ্জ। টাটা সম্প্রতি টাটা নেক্সন এবং নেক্সন ইভি ফেসলিফ্ট লঞ্চ করেছে। এবার সেই ধারা বজায় রেখেই পুজোর মরশুমে এই দেশীয় কোম্পানি আনছে Tata Punch EV।
নতুন Tata Punch EV গাড়িতে লিকুইড কুল ব্যাটারি ও স্থায়ী চুম্বক সিঙ্ক্রোনাস মোটর থাকবে, যা সামনের চাকাগুলিকে শক্তি দেবে। কোম্পানি টাটার জিপট্রন পাওয়ারট্রেনের সাথে পাঞ্চ ইভি আনছে। এতে ১২.৩ ইঞ্চির ইনফোটেন্টমেন্ট স্ক্রিন থাকবে। এছাড়া স্ট্যান্ডার্ড নতুন ডিজাইনের অ্যালয় হুইল এবং ডিস্ক ব্রেকগুলির পাশাপাশি এতে কিছু স্টাইলিং পরিবর্তনও দেখা যাবে। মিডিয়া রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে এই গাড়ি কমপক্ষে ৩০০ কিমি এর রেঞ্জ দেবে একচার্জে।
চলতি বছরের নভেম্বর মাসে এই গাড়ি লঞ্চ করতে পারে কোম্পানি। আশা করা হচ্ছে যে এই Tata Punch EV গাড়ির দাম ৯.৫০ লাখ থেকে ১২.৫০ লাখ টাকার মধ্যে হবে। মারুতি কোম্পানি টাটার এই পদক্ষেপ মোটেও পছন্দ করবে না, কারণ মারুতি এখনও কোনও সস্তা ইভি লঞ্চ করতে পারেনি। এমনকি এই গাড়ি লঞ্চ হলে গ্রাহকরা হুন্ডাই বা সিট্রন কেও ভুলে যেতে পারে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…