আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিজের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজকর্ম সকলেই ভাগ করে নেয় নেটদুনিয়ায়। সেটা হতে পারে গান, নাচ বা অন্য কোনো প্রতিভা থেকে শুরু থেকে মজার ভিডিও, অবাক করা ভিডিও, আরও কত কি। কিছুদিন আগে এই সোশ্যাল মিডিয়া থেকেই উঠে এসেছিল একটি নাম, যা রাতারাতি খুবই জনপ্রিয় হয়ে ওঠে।
তিনি বেশিরভাগ মানুষেরই পরিচিত প্ল্যাটফর্ম সিঙ্গার রাণু মণ্ডল। রাণাঘাটের রেলস্টেশন থেকে গান গেয়ে ভাইরাল হয়েছিলেন তিনি। তারপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। বলিউড স্টার হিমেশ রেশমিয়ার সিনেমায় গান গেয়ে বর্তমানে সারা দেশজুড়ে অতি পরিচিত মুখ এখন তিনি। অর্থাৎ সোশ্যাল মিডিয়া তার জীবনে যেন বরদানের সমান।
এরকমই আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে একজন সাধারণ সাঁওতাল মেয়ের কণ্ঠে শোনা যাচ্ছে নেহা কক্করের জনপ্রিয় গান “মেরে তো সারে সবেরে।” এই গান শুনে মুগ্ধ সবাই। পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেটি। অনেকের ধারণা এরকম ভাবে গেয়ে সে রীতিমতো নেহা কক্করকে টেক্কা দিতে পারবে।
তবে শুধু এই কিশোরীই নয়, আমাদের চারিদিকে এরকম বহু প্রতিভা ছড়িয়ে রয়েছে। শুধুমাত্র সুযোগের অভাবে সেগুলি আমাদের নজরে আসেনা। তবে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই সমস্যার অনেকটাই সমাধান হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…