খেলা

KKR-এর হয়ে ট্রফি জেতাতে পারেন এই তিন তারকা ক্রিকেটার

আগামী ২৯ মার্চ থেকে শুরু হতে চলেছে এবছরের আইপিএল। কলকাতার প্রথম ম্যাচ ৩১ মার্চ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে চিন্নাস্বামী স্টেডিয়ামে। নতুন ভাবে এই বছর সেজে উঠেছে কেকেআর। ২০১৪ সালে শেষবারের মতো ট্রফি জিতেছিল কেকেআর। এইবছর আবার ট্রফি জেতার জন্য মরিয়া তারা। নিলামে ১৫ কোটি টাকা দিয়ে প্যাট কামিন্সকে কিনেছে কলকাতা। এছাড়া ইংল্যান্ডের সীমিত ওভারের ক্যাপ্টেন ইয়ন মর্গ্যানকেও নিলামে নিয়েছে তারা। এবারে কলকাতার দলে এমন কিছু খেলোয়াড় আছে যারা দলকে চ্যাম্পিয়ন করতে পারে।

এমনই তিন ক্রিকেটার যারা কেকেআর কে এবারের আইপিএলে চ্যাম্পিয়ন করতে পারে, দেখে নিন:

১. দীনেশ কার্তিক: গতবছর দীনেশ কার্তিককে কিনেছিল কলকাতা। প্রথম বছরেই গৌতম গম্ভীরের জায়গায় তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়। তাঁর প্রথম সিজনেই তিনি কেকেআরের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। এবছরও তাই কার্তিকের উপরই প্রধান ভরসা থাকছে দলের। তিনি দলের প্রধান উইকেটকিপারও। তাই তৃতীয় বার ট্রফি জেতার জন্য এবার কেকেআরের অন্যতম ভরসা দীনেশ কার্তিক।

আরও পড়ুন : বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

২. প্যাট কামিন্স: এখনো পর্যন্ত নিলামে কোনো আইপিএল দলের কেনা সবচেয়ে দামি বিদেশী ক্রিকেটার প্যাট কামিন্স। এবারের নিলামে ১৫.৫ কোটি টাকা দিয়ে তাকে দলে নিয়েছে কেকেআর। প্যাট কামিন্স এই মুহুর্তে বিশ্বের সর্বশ্রেষ্ঠ বোলার এবং কেকেআরের হয়েও তিনি তার সেরা পারফরম্যান্সই যে দেবেন সেটাই আশা করা যায়। এখনো পর্যন্ত ১৬ টি আইপিএল ম্যাচে ১৭ টি উইকেট নিয়েছেন কামিন্স, কিন্তু গত এক বছরে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে যেরকম ফর্ম দেখিয়েছেন সেই একই ফর্ম কেকেআরের হয়েও দেখাতে পারেন তাহলে এবছর তৃতীয় ট্রফির স্বপ্ন কেকেআর দেখতেই পারে।

৩. আন্দ্রে রাসেল: এবারেও কলকাতার প্রধান ভরসা এই ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার। চোট সরিয়ে এই মুহূর্তে দেশের হয়ে খেলছেন রাসেল। গতবারে বেশ কয়েকটি ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন রাসেল। এবারেও কলকাতার সমর্থকরা রাসেলের থেকে তেমনই ইনিংস পুরো টুর্নামেন্ট জুড়ে চাইবেন। তিনিই যে কলকাতার কাপ জেতার অন্যতম প্রধান ভরসা একথা রাসেল নিজেও জানেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026