নিউজ

এবার বর্ষায় বাঙালির পাতে সহজেই মিলবে ইলিশ

বিশ্ব জুড়ে মহামারির আকারে ছড়িয়ে পড়েছে মারণ রোগ কোভিড ১৯। ভারতও এর ব্যতিক্রম নয়। ক্রমশ ছড়িয়ে পড়ছে মারণ রোগের আতঙ্ক। এর মধ্যে করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে তৃতীয় দফার লকডাউন জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিছুটা বাধ্য হয়েই গৃহবন্দি রয়েছে মানুষ। এরপর স্বাভাবিক ছন্দ ফিরে পাচ্ছে প্রকৃতি। অন্যান্য জীব – জন্তু, পশু – পাখিরাও নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারছে। আর ঠিক এই কারণেই এবার বর্ষায় পর্যাপ্ত ইলিশ মাছের যোগান মিলতে পারে বলে আশায় বুক বাঁধছে বাঙালি।

লকডাউনের ফলে বাড়ি থেকে বেরাতে পারছে না মানুষ। এর ফলে বন্ধ রয়েছে মাছ ধরাও। আর এই সুযোগে অবাধে বাড়ছে ইলিশ। এ বছর বর্ষার প্রাক্কালে প্রচুর পরিমাণে ইলিশ মাছের ফলন বেড়েছে বলে জানা গেছে। অন্যান্য বছর এই সময় মাছের ফলন বাড়লেও, সমানে চলতে থাকে মৎস্য শিকার। ফলে অপরিণত অবস্থায় মাছের চারা তুলে নেওয়ার কারণে পরবর্তী কালে সংকট দেখা দেয় মাছের যোগানে। আর এই জন্যই বিপুল পরিমাণে দাম বাড়ে ইলিশ মাছের। এ বছর অপরিণত মাছ তোলার সুযোগ না থাকায় বর্ষায় সুলভে মিলতে পারে ইলিশের যোগান।

২৪ শে মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত মাছ ধরা বন্ধ রয়েছে পূর্ব উপকূলে। লকডাউনের ফলে এই সময়ের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে নদী নালাও। তাই এ বছর মাছের যোগান বাড়ার আশা করছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে এ বছর ইলিশের দাম নাগালের মধ্যে থাকবে বলেই জানিয়েছেন তারা। সব ঠিকঠাক চললে এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ উঠতে চলেছে বাঙালির পাতে, এমনই মত তাদের।

Anirban Kundu

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026