নিউজ

এবার পাকিস্তানকে পাল্টা দিল ভারত!

অরূপ মাহাত: কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ায় ভারতের বিপক্ষে কড়া মনোভাব দেখিয়ে আসছে পাকিস্তান। তাদের দাবি কাশ্মীরের প্রতি অন্যায় করছে ভারত। এবার পাকিস্তানকে পাল্টা দিল ভারত। কাশ্মীর নিয়ে পাকিস্তানকে না ভাবার পরামর্শ দিল ভারত। কাশ্মীরকে নিয়ে ভাবার জন্য ভারতই যথেষ্ট বলে পাকিস্তানকে কড়া আক্রমণ করে কেন্দ্র।

শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় রাষ্ট্রসংঘের মানবধিকার পরিষদের মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বার্তা দেয় নয়াদিল্লি। পাক অধিকৃত কাশ্মীরে, বিশেষ করে বালুচিস্তান, সিন্ধ প্রদেশের মতো এলাকায় একের পর এক হিংসার ঘটনা ঘটে চলেছে, সেগুলো আগে বন্ধ করুক পাকিস্তান। তারপর কাশ্মীর নিয়ে মাথা ঘামাতে আসবে। কাশ্মীর নিয়ে মিথ্যা প্রচার বন্ধ করে ওই সব ঘটনাগুলির দিকে নজর দিয়ে তার সুবিচারের চেষ্টা করুক ইসলামাবাদ। এমনটাই দাবি নয়াদিল্লির।

রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে ভারতের দ্বিতীয় স্থায়ী প্রতিনিধি কুমোম মিনি দেবী জানান, কাশ্মীর নিয়ে পাকিস্তান মিথ্যা প্রচার চালাচ্ছে। কিন্তু ইসলামাবাদ ভুলে যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরে ঘটে চলা হিংসার ঘটনা অনেক বেশি। প্রতিদিন সেখানে মানুষ মারা যাচ্ছেন, অথচ সেদিকে কোনও ভ্রুক্ষেপই নেই ভারতের প্রতিবেশী দেশের।

খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তান বা সিন্ধের মতো প্রদেশে হাজার হাজার সংখ্যালঘু বৈষম্যের শিকার হচ্ছেন। তাই ভারতের দিকে পাকিস্তানকে নিজেদের দেশের দিকে তাকানোর পরামর্শ দেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026