রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তারই প্রেক্ষিতে পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের বিরুদ্ধে সশস্ত্র সংঘাতে এলে তার ফল যে ভালো হবে না সে কথা জানিয়ে দেন তিনি। শনিবার নৌবাহিনীর কাজে যুক্ত হওয়া ভারতের দ্বিতীয় স্করপিন-ক্লাস অ্যাটাক সাবমেরিনে উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের উদ্দেশে হুঁশিয়ারি দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।
ভারতীয় সেনার শক্তিবৃদ্ধির কথা উল্লেখ করে এদিন তিনি বলেন, ‘পাকিস্তানের বোঝা উচিত যে আমাদের সরকারের দৃঢ় সংকল্প আছে। প্রয়োজনে আমরা এখন আরও বড় ধাক্কা দিতে পারি।’ শুধু তাই নয়, ভারতীয় নৌবাহিনীকে গর্বিত রাজনাথ সিং আরও মনে করিয়ে দেন, ‘৭১-এ পাকিস্তানকে পরাস্ত করতে আমাদের নৌবাহিনী বিশাল ভূমিকা নিয়েছিল।’
প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের সাধারণ সভার মঞ্চে পাক প্রধানমন্ত্রী কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে ভারত-পাক দুটি পারমাণবিক শক্তিধর দেশ সক্রিয় হলে তার কী ফল হতে পারে সে বিষয়ে হুঁশিয়ারি দেওয়ার পরই ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এমন বক্তব্যকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি ভারতের জবাব বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…