টেক বার্তা

এবার DTH গ্রাহকদেরও KYC বাধ্যতামূলক করলো ট্রাই

গ্রাহকদের পরিষেবা নিরাপদ ও আরও সুন্দর করার জন্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই মাঝে মাঝেই DTH, ব্রডকাস্টিং ও টেলিকমের ক্ষেত্রে নতুন নতুন নিয়ম লাগু করে থাকে। এবার কেবল ও ডিটিএইচ গ্রাহক এবং পরিষেবা প্রদানকারীদের জন্য একটি নতুন নিয়ে আসতে চলেছে ট্রাই।

সম্প্রতি ট্রাই তাদের ঘোষণাতে সেট-টপ-বক্স সম্পর্কিত একটি প্রস্তাবনার কথা বলেছে। যে গাইডলাইনে বলা হচ্ছে এবার থেকে সমস্ত কেবল ও ডিটিএইচ গ্রাহকদের কেও নতুন সেট-টপ-বক্স নেওয়ার সময় Know Your Customer বা KYC ফর্ম ভরতে হবে। এবং ট্রাই এটাও বলেছে যে এটি সকলের জন্যই বাধ্যতামূলক। অর্থাৎ এর মধ্যে Airtel Digital TV, Dish TV, Tata Sky, Videocon D2H এবং Sun Direct এর মতো সংস্থার গ্রাহকরাও পড়ছে।

Telecom Talk এর একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে Ministry of Information and Broadcasting (MIB) গতবছর ট্রাইকে একটি চিঠি দিয়ে সেট-টপ-বক্স এর ক্ষেত্রে KYC করার জন্য বলে। এটি নতুন কানেকশন নেয়ার পূর্বেই করতে হবে বলেও জানায়। ট্রাই সমস্ত সংস্থাকে ব্যাপারটি নিয়ে খোলামেলাভাবে আলোচনা করার জন্যও আমন্ত্রণ জানায়।

প্রতিবেদন থেকে জানা যাচ্ছে নতুন কোন কানেকশন দেওয়ার সময় সংস্থার একজন প্রতিনিধি গ্রাহকের বাড়িতে গিয়ে OTP বা বৈধ একটি সচিত্র পরিচয় পত্রের মাধ্যমে KYC পদ্ধতিটি সফলভাবে সম্পূর্ণ করবে তারপর গ্রাহকের বাড়িতে নতুন সেট-টপ-বক্স লাগানো হবে। এই নিয়মটি খুব শীঘ্রই লাগু হতে চলেছে এবং সমস্ত DTH সেবা প্রদানকারী সংস্থাকে এই নিয়ম মেনে চলতে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026