বিনোদন

Madhumita Sarcar Birthday: এবারের জন্মদিনটা এক্কেবারে অন্যরকম করে উদযাপন করলেন মধুমিতা! রইলো ভিডিও

টেলিভিশনে বহু বছর ধরে অভিনয় করেছেন মধুমিতা সরকার। চারটি ধারাবাহিকে পর পর নায়িকার চরিত্রে অভিনয় করে গত বছর টলিউডে অভিষেক হয়েছে অভিনেত্রী মধুমিতা সরকার। প্রথম সিনেমাতেই নিজের ঘরোয়া মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে বোল্ড অবতারে বেরিয়ে এসেছিলেন তিনি। এই মুহূর্তে এসভিএফ-এর ব্র্যান্ড ফেস হয়ে উঠেছেন টলিউডের ফ্যাশানিস্তা ক্যুইন মধুমিতা। লাভ আজ কাল পরশু ছিল অভিনেত্রীর ডেবিউ সিনেমা। এরপর আরো দুটি সিনেমাতে অভিনয় করেছেন মধুমিতা। প্রথম সিনেমার মতো বাকি ২টি সিনেমাতে অভিনয়ের জন্য সাফল্য পেয়েছেন মধুমিতা।

সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও চুটিয়ে অভিনয় করছেন। বর্তমানে স্বপন কুমারের লেখা একটি ক্রাইম ফিকশনে একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চলেছেন মধুমিতা। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা ‘বটতলা’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ। এই নতুন সিরিজটির নাম ‘উত্তরণ’। একটি এমএমএস কিভাবে বদলে দেয় একটি সাধারণ বিবাহিত মেয়ের জীবন। এই গল্পে উঠে আসে সমাজের অন্ধকার দিকের কথা। সেই কাহিনীর চিত্রনাট্যে তুলে ধরবেন মধুমিতার। ইতিমধ্যে এই ওয়েব সিরিজের শ্যুটিং ও শুরু হয়ে গিয়েছে।

২৬ শে অক্টোবর এই মঙ্গলবার ছিল অভিনেত্রীর ২৭ তম জন্মদিন। এইবারের জন্মদিনটা অভিনেত্রী অন্যবারের থেকে এক্কেবারে অন্যভাবে উদযাপন করলেন। সকাল থেকে টলিউডের সেলেব থেকে অনুগামীরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী নিজের জন্মদিনের সকালে সাদা সালোয়ার কামিজ আর ওড়না আর মাথায় ছোট্ট টিপ আর খোলা চুল। ব্যস এতেই সাজ কমপ্লিট করে চলে গিয়েছিলেন দক্ষিণ কলকাতার চেতলার এক অনাথ আশ্রমে। এই দিন সেখানে মধুমিতার টিম আয়োজন করেছিল অভিনেত্রীর জন্য এক বিশেষ জন্মদিনের আয়োজন।

এইদিন অভিনেত্রী চেতলার কিছু পথশিশুর সাথে বিশেষ দিনটি সেলিব্রেশনে মাতেন। এদিন বাচ্চারা অভিনেত্রীর হাতে তুলে দেন নিজেদের আঁকা জন্মদিনের কার্ড ও ফুল। অভিনেত্রীও এই দিন কুঁচো কাঁচাদের জন্য এনেছিলেন চকোলেট আর উপহার। তারাও সেগুলো পেয়ে খুব খুশি। প্রিয় অভিনেত্রীকে কাছে পেয়ে তারাও খুশিতে আত্মহারা। এইদিন সকলের সাথে কেক কেটে তাদেরকে নিজের হাতে তুলে দেন কেক। মাটিতে বসে ঘরের মেয়ের মতো বসে সকলের সাথে গল্প, খেলা আর মজায় মেতে উঠেছিলেন।

শুধু চেতলা নয় টলিউড কুল অভিনেত্রীর জন্মদিন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় খাবার বিতরণ করা হয়। আর এই কাজের দায়িত্ব নিয়েছিলেন মধুমিতার ফ্যানক্লাবের সদস্যরা। এদিন অসহায় মানুষদের খাবার বিতরণের পাশাপাশি রাস্তার কুকুরদের ও খাবার খাওয়ানো হয়। নিজের জন্মদিনের বিশেষ দিনে কোনো পার্টি নয় বরং বাচ্চাদের সাথে মিষ্টি সময় কাটিয়ে এরপরেই নিজের মা বাবার কাছে চম্পাহাটি চলে যান। সেখানে মায়ের হাতের রান্না করা সমস্ত খাবার খান। এই ভাবে পুরো অন্যরকম জন্মদিনটা উদযাপন করলেন টলিউডের চিনি।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026