এবারে জমা করা টাকার উপরেও কাটবে চার্জ, SBI জারি করে দিলো একটি নতুন নির্দেশিকা

আজকাল প্রত্যেকের জন্যই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে উঠেছে খুবই প্রয়োজনীয় একটি জিনিস। খুব সহজে আপনি আজকের দিনে ভারতে একটি ব্যাংক একাউন্ট খুলতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনার টাকা থাকবে অনেকটা বেশি সুরক্ষিত। পাশাপাশি, ভারতের ব্যাংকে কোনো একাউন্ট খোলা থাকলে আপনি অনেক বেশি সুদ পাবেন আপনার টাকার উপরে। ফলে, আপনার টাকা থেকেও আপনি আয় করতে পারবেন। তবে, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তে থাকে, তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আদতে, দেখতে গেলে সব ব্যাংকের সব ধরনের একাউন্টের ক্ষেত্রেই ন্যূনতম ব্যালেন্স মেইনটেইন করা বাধ্যতামূলক।

আপনার অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ কাটা হতে পারে। কিন্তু এখন SBI-এর একটি নতুন নিয়ম অনুযায়ী, আপনার অ্যাকাউন্টে ন্যূনতম পরিমাণ টাকা থাকার পরেও আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ কাটা যাবে। কিন্তু কেন এই চার্জ ব্যাঙ্ক কেটে নিচ্ছে, আমরা সেই বিষয়ে আপনাদের জানাতে চলেছি আজকের প্রতিবেদনে।

আপনারা অনেকেই আছেন, যারা নিজের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ক্যাশ জমা করেন। এর জন্য9 আপনারা ব্যবহার করেন পে ইন স্লিপ। তবে, সবার জন্য নিয়ম সমান না। অনেকে আবার চেক জমা করেন। সেক্ষেত্রে এই স্লিপ ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আপনাকে ক্যাশের জায়গায় এই চেকের বিবরণ দিতে হয়। এছাড়াও একটি রাস্তা আছে, যেখানে আপনি ব্যাংকে না গিয়েও ব্যাংকে টাকা জমা করতে পারেন। এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে টাকা ডিপোজিট করার মেশিন। তবে, আপনি যদি ডিপোজিট মেশিনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা জমা করেন, তাহলে আপনাকে এর জন্য চার্জ দিতে হতে পারে। অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার মেশিনটি হুবহু এটিএম মেশিনের মতো। তবে আপনি যে পরিমাণ অর্থ জমা করছেন তার নোটগুলি খুব পরিষ্কার হওয়া উচিত। যদি আপনার নোট বিকৃত বা পুরানো হয়, তাহলে এই মেশিনটি আপনার নোট গ্রহণ করবে না।

আপনি এই ডিপোজিট মেশিনের মাধ্যমে টাকা জমা দিলে, আপনার অ্যাকাউন্ট থেকে ২৫ টাকা বা তার বেশি চার্জ কাটা হবে। এতে, প্রতিটি লেনদেনের সীমা ৪৯,৯৯৯ টাকা। নির্দিষ্ট পরিমাণের বেশি জমা করার জন্য, চার্জও কেটে নেওয়া হবে। আপনি চাইলে এই ডিপোজিট মেশিন থেকে পিপিএফ, আরডি এবং ঋণের পরিমাণও জমা করতে পারেন। এছাড়াও এই ডিপোজিট মেশিনটি শুধুমাত্র ১০০ এবং ৫০০ টাকার নোট গ্রহণ করবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026